প্রতিবন্ধী কোটায় মিলেছিল চাকরি, মঞ্চে উদ্দাম নাচ সেই মহিলা আধিকারিকের

, জাতীয় শিক্ষিত যুব ইউনিয়নের নেত্রী রাধে জাট জানিয়েছেন যে, প্রিয়াঙ্কা কদম নামে ওই মহিলা মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন (MPPSC) কর্তৃক পরিচালিত রাজ্য পরিষেবা পরীক্ষা ২০২২-এ অংশ নিয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কথায় আছে, চোরের সাতদিন, গৃহস্থের একদিন। প্রতিবন্ধী কোটায় পেয়েছিলেন সরকারি চাকরি, কিন্তু নাচার সময় ভুলেই গিয়েছিলেন তিনি প্রতিবন্ধী। সব ভুলে একজন পুরুষ সঙ্গীর সঙ্গে উদ্দাম নাচলেন মহিলা সরকারি আধিকারিক। মুহূর্তেই ঝড়ের বেগে ভাইরাল হল ভিডিও। চোখের সামনে ফের সরকারি চাকরির দুর্নীতি। ভিডিওটিতে মেয়েটির পরিচয় জানার পরেই চক্ষু চড়কগাছ নেটিজেনদের। হ্যাঁ, সম্প্রতি মধ্যপ্রদেশ থেকে এমনই একটি চমকপ্রদ খবর প্রকাশ্যে এসেছে। প্রতিবন্ধী কোটায় চাকরি পাওয়া মহিলা সরকারি অধিকারিকের নাচের ভিডিওটি ভাইরাল হতেই বিষয়টি তদন্তের দাবি তুলেছেন ছাত্র সংগঠন। তবে কী ছিল মহিলার শারীরিক সমস্যা! জানা গিয়েছে, সরকারি চাকরি নিয়োগের সময় প্রতিবন্ধী কোটায় আবেদন করেছিলেন মহিলাটি।

এ প্রসঙ্গে, জাতীয় শিক্ষিত যুব ইউনিয়নের নেত্রী রাধে জাট জানিয়েছেন যে, প্রিয়াঙ্কা কদম নামে ওই মহিলা মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন (MPPSC) কর্তৃক পরিচালিত রাজ্য পরিষেবা পরীক্ষা ২০২২-এ অংশ নিয়েছিলেন। এবং তিনি হাড়-প্রতিবন্ধী হওয়ার শংসাপত্র প্রদান করে প্রতিবন্ধী কোটায় আবেদন জানিয়েছিলেন। গত মাসে ফলাফল প্রকাশের পর জেলা আবগারি কর্মকর্তার পদের জন্য ওই মহিলা নির্বাচিত হন। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর নাচের ভিডিওটি ভাইরাল হওয়া মাত্রই রীতিমতো থমকে গিয়েছেন সকলে। ভিডিওতে তাঁকে একটি পুরুষের সঙ্গে খুল্লামখুল্লা নাচতে দেখা গিয়েছে। সুতরাং তিনি যদি হাড়-প্রতিবন্ধী হন কোনভাবেই তাঁর নাচতে পারার কথা নয়। তাহলে তিনি কীভাবে নাচছেন, তবে কী সরকারি চাকরি পাওয়ার জন্যে শারীরিক অক্ষমতার নাটক করেছেন তিনি?

হ্যাঁ, বর্তমানে তাঁর ভিডিও ঘিরে এহেন একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে! এমন পরিস্থিতিতে এই পরীক্ষায় প্রতিবন্ধী কোটার অধীনে নির্বাচিত সকল প্রার্থীর সার্টিফিকেট যাচাইয়ের জন্য দাবি উঠেছে এবং তাঁদের মেডিকেল চেকাপের জন্যে ভোপালের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (AIIMS)-এর চিকিৎসকদের নিযুক্ত করার দাবি উঠেছে। তবে বিপাকে পড়ে অভিযুক্ত মহিলা সরকারি আধিকারিক জানিয়েছেন, তাঁকে নির্বাচনে কোনও অনিয়ম হয়নি। হাড় সম্পর্কিত সমস্যার কারণে তিনি ৪৫ শতাংশ অক্ষম, কিন্তু তিনি হাঁটতে পারেন, নাচতেও পারেন। কঠোর পরিশ্রমের পর তিনি এই চাকরি পেয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, ২০১৭ সালে বাথরুমে পড়ে গিয়ে তিনি নিতম্বে গুরুতর আঘাত পান।এমআরআই স্ক্যানে দেখা যায় যে তার ‘অ্যাভাসকুলার নেক্রোসিস’ (অ্যাভাসকুলার নেক্রোসিস এমন একটি ব্যাধি যেখানে রক্ত ​​সরবরাহে বাধার কারণে একজন ব্যক্তির হাড়ের টিস্যু মারা যায়) হয়েছে, যার পর তার চারবার অস্ত্রোপচার করা হয়েছিল। সেই কারণে তাঁর শরীরের ৪৫ শতাংশ অচল। তবে তাঁকে একজন সাধারণ মহিলার মতো দেখতে হতে পারে, কিন্তু জটিল অস্ত্রোপচারের সময় লাগানো ইমপ্লান্টের কারণেই তিনি হাঁটতে পারেন। এমনকী তিনি পাঁচ থেকে দশ মিনিট নাচতেও পারেন। তাই সেদিন নিজের মনোবল উঁচু রাখার জন্য পার্টিতে নেচে ছিলেন। তিনি বর্তমানে উজ্জয়িনীর ট্রেজারি এবং অ্যাকাউন্টস বিভাগে সহকারী অডিট অফিসার হিসেবে নিযুক্ত রয়েছেন।

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট