শেখ হাসিনার দলকে নিশ্চিহ্ন করা হবে, ঘোষণা মোল্লা ইউনূস সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেষ পর্যন্ত মুখোশ খুলেই পড়ল মুক্তিযুদ্ধ বিরোধী তথা পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পোষ্যভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূস সরকারের। দেশের বর্তমান তদারকি সরকারের লক্ষ্য যে, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা, তা অনেক দিন ধরেই জানিয়ে আসছিল ‘এই মুহুর্তে’ অনলাইন। অবশেষে বুধবার (১৯ ফেব্রুয়ারি) ‘এই মুহুর্তে’র খবরেই সিলমোহর দিলেন কুখ্যাত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর শীর্ষ নেতা তথা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। এদিন সরাসরি তিনি জানিয়ে দিয়েছেন, ‘তদারকি সরকারের লক্ষ্য শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নয়, নিশ্চিহ্ন করা।’

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে পড়ে দেশ ত্যাগ করে দিল্লিতে আশ্রয় নেন বঙ্গবন্ধু কন্যা শেখ  হাসিনা। পরিবর্তে তদারকি সরকারের নামে ক্ষমতায় আসীন হয় ‘রাজাকার’ এবং পাকিস্তানপ্রেমী হিসাবে পরিচিত মোল্লা মুহাম্মদ ইউনূস। তদারকি সরকারের উপদেষ্টা হিসাবে নিয়োগ পান মুক্তিযুদ্ধ বিরোধী এবং বিভিন্ন জঙ্গি সংগঠনের শীর্ষ নেতারা। ক্ষমতায় বসেই পাকিস্তানি প্রভুদের নির্দেশে বাংলাদেশের ইতিহাস থেকে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের গৌরবময় অধ্যায় মুছে ফেলতে কোমর কষে ঝাঁপায়। গত ৫ ফেব্রুয়ারি সরকারের নির্দেশে গুঁড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধুর ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি এবং মুক্তিযুদ্ধের অসংখ্য ম্যুরাল। তার পরে শুরু করে আওয়ামী লীগ নিধন যজ্ঞ। সেই যজ্ঞের নাম দেওয়া হয়েছে, ‘অপারেশন ডেভিল হান্ট। গত ১১ দিনে ওই অপারেশনে দেশজুড়ে ৫ হাজারের বেশি আওয়ামী লীগ নেতা-কর্মীকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।’

অপারেশন ডেভিল হান্টে দেজুড়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের গণহারে গ্রেফতারের মধ্যেই শেখ হাসিনার দলকে নিশ্চিহ্ন করার কথা বুক ফুলিয়ে গোষণা করলেন শীর্ষ হিযবুত জঙ্গি তথা ইউনূস রকারের যুব উপদেষ্টা আসিফ মাহমুদ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ফেসবুকে ভেরিফায়েড পেজে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ডাক দিয়ে লেখেন, ‘আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে। পৃথিবীতে বিভিন্ন দেশে এমন নজির আছে। আওয়ামী লীগকে যদি নিশ্চিহ্ন করা না যায় তাহলে আবারও ফিরে আসবে।’

আসিফের ওই ঘোষণা নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ‘কোনও সরকারের তরফে থেকে প্রকাশ্যে কখনই এমন ঘোষণা করা হয়নি। একমাত্র আফগানিস্তানের তালিবানিদের মুখেই এমন কথা শোনা যায়। তাহলে কী বাংলাদেশ সত্যিই তালিবানি রাজত্বের পথে এগোচ্ছে।’

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, কর্মক্ষেত্রে উন্নতি ৪ রাশির জাতকদের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩