আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘১৪ বছরে রাজ্যে ১৪টি নতুন মেডিকেল কলেজ খুলেছি’, সমালোচকদের জবাব মমতার

নিজস্ব প্রতিনিধিঃ বাংলার স্বাস্থ্য পরিষেবা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বিরোধিরা । এবার তাদেরকে মোক্ষম জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নিউটাউনে  দেবী শেঠির হাসপাতাল উদ্বোধনে গিয়ে বাংলার স্বাস্থ্য কাঠামো নিয়ে   মুখ খুললেন মুখ্যমন্ত্রী ।  তাঁর কথায়,’ আমাদের সরকার ১৪টা নতুন মেডিক্যাল কলেজ করেছে। সেইসঙ্গে এখন পর্যন্ত ২ কোটি ৩৩ লক্ষ মানুষের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়েছে।’ 

শুধু তাই তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা । আমজনতার সুবিধার কথা মাথায় রেখে স্বাস্থ্য সংক্রান্ত প্রকল্প ঘোষিত হয়েছে রাজ্য সরকার  ।  এই প্রসঙ্গে এদিন  মুখ্যমন্ত্রী  জানান,’ স্বাস্থ্য সাথীতে ৯ কোটি মানুষ যুক্ত হয়েছে । এরজন্য খরচ  ১২ হাজার কোটি টাকা । ৩২ হাজার বাচ্চাকে শিশুসাথীতে অপারেশন করা হয়েছে । এই খাতে  ১৫০০ কোটি টাকা বিনিয়োগ হচ্ছে । স্বাস্থ্যে বিপ্লব এনেছে রাজ্য সরকার। ‘ 

সেইসঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে হিডকোকে ধন্যবাদ জানান মমতা । তাঁর কথায় ,’ হিডকোকে ধন্যবাদ দিচ্ছি। তাদের জন্য ১০ হাজার কর্মসংস্থান হবে। নিউটাউনে দেশের অন্যতম বড় হাসপাতাল হবে।  প্রথমে ৫০০ বেড এবং দ্বিতীয় পর্যায়ে থাকবে  ৬০০ বেড ।’ অন্যদিকে এদিন নিউটাউনে পূর্ব ভারতের সর্ববৃহৎ প্রাইভেট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের উচ্ছ্বসিত প্রশংসা  করেছেন  ডাক্তার দেবী শেঠি । 

Published by:

Share Link:

More Releted News:

শূন্যের গেরো কি কাটবে?‌ আলিমুদ্দিনে চলছে জোরদার হিসেবনিকেশ, সমীক্ষা মানতে নারাজ

ভোট মিটতেই কলকাতা ও রাজ্য পুলিশকে দরাজ সার্টিফিকেট দিলীপের

অপেক্ষার অবসান! আজই প্রকাশিত ICSE এবং ISC পরীক্ষার ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

সতর্ক হোন, ১ মে থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি, জারি কমলা সতর্কতা!

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ