আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সতর্ক হোন, ১ মে থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম

নিজস্ব প্রতিনিধি: আশঙ্কা ছিলই। ভোটের পরে গ্যাসের দাম বৃদ্ধি থেকে ডেলিভারি কেমন হবে তাই নিয়ে জল্পনা চলছিল। এবার ১ মে থেকে বদলে যাচ্ছে এলপিজি সিলিন্ডার বুকিংয়ের নিয়ম। এরফলে লক্ষ লক্ষ মানুষের জীবনে প্রভাব পড়তে চলেছে। জানা গিয়েছে, ইনডেন, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম নতুন নিয়ম আনতে চলেছে। বেআইনিভাবে এলপিজি মজুত ঠেকাতে এবং কালোবাজারি রুখতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, ২টি সিলিন্ডার বুকিং করার ক্ষেত্রে শহর এলাকায় ২১দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করা হচ্ছে। অর্থাৎ, একটি সিলিন্ডার বুক করার পরে ২৫ দিন কাটলে তবে দ্বিতীয় বুকিং করতে পারবে শহরবাসী। গ্রামাঞ্চলে এই সময়সীমা বাড়িয়ে ৪৫ দিন করা হবে। যদি কেউ তার আগে বুক করার চেষ্টা করে তাহলে সিস্টেম নিজে থেকেই ব্লক করবে। কালোবাজারি যাতে না হয়, তারজন্য ডিএসি চালু করা হচ্ছে। অর্থাৎ গ্রাহককে এবার থেকে সিলিন্ডার নেওয়ার সময়ে ব্লু বুক বা রিসিপ্ট দেখাতে হবে। তা না হলে সিলিন্ডার মিলবে না।

অন্যদিকে বুকিংয়ের পরে গ্রাহকের ফোনে একটা মেসেজ যাবে। সেই মেসেজে ওটিপি থাকবে। সিলিন্ডার নেওয়ার সময়ে সেই ওটিপি বলতে হবে। ইতিমধ্যে ৯৪.৫ শতাংশ ওটিপি ভিত্তিক বুকিং চালু হয়েছে। ইরান-ইজরায়েল-আমেরিকা সংঘাতের জেরে কোপ পড়েছিল মধ্যবিত্তের পকেটে। হেঁশেলে এলপিজির দাম একধাক্কায় বেড়ে গিয়েছিল ৬০ টাকা। বানিজ্যিক গ্যাসের দামও বেড়েছিল। এবার ১ মে থেকে নতুন করে দাম বাড়তে পারে। মাসের প্রথমেই ফের ধাক্কা আসতে পারে।  ভোটের কারণে বাংলাতে পরিষেবা দ্রুত মিললেও, এবার ডেলিভারি দ্রুত নাও হতে পারে।

নির্বাচনী প্রচারে বার বার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভোট মিটলেই ফের দাম বাড়বে গ্যাসের। ডিস্ট্রিবিউটররা এখন সেই আশঙ্কায় ভুগছেন। গ্যাসের নতুন সংযোগ বা ডবল সিলিন্ডারের সংযোগ দেওয়ার কাজ বন্ধ রয়েছে। ৫ কেজির সিলিন্ডার খোলা বাজারে বেচে কালোবাজারিরও অভিযোগ উঠছে। সিলিন্ডারের জোগান কমে গেলে সরাসরি আঘাত আসবে গ্রাহকের হেঁশেলে।

 

Published by:

Share Link:

More Releted News:

রানওয়ে নয়, এবার জলেই ল্যান্ডিং! ভারতে শুরু হতে চলেছে প্রথম বাণিজ্যিক সি-প্লেন পরিষেবা

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি, জারি কমলা সতর্কতা!

বৈষ্ণোদেবীকে দর্শন করে ফেরার পথে গাড়িতে আগুন, পুড়ে ছাই ৫ জন

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ