ওমিক্রনের চোখ রাঙানির মাঝেই হাজির করোনার নয়া রূপ ‘IHU’

করোনার আতঙ্কের সঙ্গেই পাল্লা দিচ্ছে ওমিক্রনের চোখ রাঙানি। এর মাঝেই ফের খোঁজ মিলল কোভিড ১৯-এর নতুন ভ্যারিয়েন্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনার আতঙ্কের সঙ্গেই পাল্লা দিচ্ছে ওমিক্রনের চোখ রাঙানি। এর মাঝেই ফের খোঁজ মিলল কোভিড ১৯-এর নতুন ভ্যারিয়েন্টের। বিজ্ঞানীরা বলছেন কোভিড-১৯-এর এই মিউটেড ভার্সন ওমিক্রনের থেকেও বেশি সংক্রামক। ফ্রান্সের একদল বিজ্ঞানী এই নতুন রূপের খোঁজ পেয়েছেন বলে জানা গিয়েছে। ফ্রান্সের মেডিটেরানি ইনফেকশন নামে সংস্থার গবেষকরা কোভিডের এই রূপের নাম দিয়েছেন ইহু।

একে করোনার ডেল্টা, ল্যামডা, গামা, ওমিক্রনে বিধ্বস্ত গোটা বিশ্ব। এর মাঝেই হাজির নতুন রূপ ইহু। ভ্যারিয়েন্টটির সাংকেতিক কোড B.1.640.2। ফ্রান্সের গবেষকদের দাবি করোনার এই নয়া রূপটিতে ভাইরাসের অন্তত ৪৬টি মিউটেশন হয়েছে। আর এর ফলে বিশ্বের কোনও টিকাই আর কাজ করবে না। এমনকি বুস্টার ডোজও হার মানবে এই নতুন রূপের কাছে। মোট ১২ জন ফ্রান্সের বাসিন্দার শরীরে মিলেছে কোভিডের নতুন রূপের সন্ধান। প্রত্যেকেই কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকার ক্যামারুনে গিয়েছিলেন বলেই জানা গিয়েছে। গোটা বিশ্বে আপাতত আতঙ্কের নাম ওমিক্রন। এর মাঝেই ইহুর আগমনে চিন্তা বাড়ছে চিকিৎসকদের।

তবে ইহুর সংক্রমণ ক্ষমতা নিয়ে পরীক্ষা চালাচ্ছে বিজ্ঞানীরা। শুধুমাত্র ফ্রান্সের কিছু মানুষের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ দেখা যাওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে করোনার নতুন রূপ বলতে চাইছে না। তবে এখনই ইহু নিয়ে চিন্তা করতে বারণ করছেন বিজ্ঞানীরা। কারণ কোভিড ১৯-এর একাধিক রূপ আগেও এসেছে ও ভবিষ্যতেও এইভাবেই আসতে থাকবে। সবকটাই যে ঘাতক কিংবা সংক্রামক হবে তা মানতে চাইছেন না বিজ্ঞানীরা। ইহু নিয়ে আপাতত পরীক্ষা চালাচ্ছে বিজ্ঞানীরা।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?