ওমরজাইয়ের ঝোড়ো ব্যাটিং, অস্ট্রেলিয়াকে ২৭৪ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি, গদ্দাফি: হারলেই বিদায়-এমন সমীকরণ নিয়ে খেলতে নেমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) লড়াইয়ের মতো পুঁজি সংগ্রহ করল আফগানিস্তান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২৭৩ রান তুলেছেন হাশমাতুল্লাহ শাহিদিরা। যদিও সেদিকুল্লাহ অটল এবং আজমাতুল্লাহ ওমরজাই বাদে অন্য কোনও ব্যাটারই জ্বলে উঠতে পারেননি। সেমিফাইনালের টিকিট পেতে অস্ট্রেলিয়ার চাই ২৭৪ রান।

লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি। কিন্তু বাঁচা-মরার ম্যাচের শুরুটা ভাল করতে পারেনি আফগানিস্তানের দুই গোড়াপত্তনকারী ব্যাটার। প্রথম ওভারের পঞ্চম বলেই ফিরে যান রহমানুল্লাহ গুরবাজ (০)। সেই ধাক্কা সামাল দিয়ে দ্বিতীয় উইকেটে ইব্রাহিম জাদরান ও সেদিকুল্লাহ অটল ৭০ রান যোগ করেন। আগের দিন ১৭৭ রানের অবিস্মরণীয় ইনিংস খেলা জাদরান এদিন অবশ্য বেশিক্ষণ থিতু হতে পারেননি। তিনি ফিরে যান ২২ রান করে। গ্লেন ম্যাক্সওয়েলের বলে রহমত শাহ ফেরেন মাত্র ১২ রান করে। চতুর্থ উ্ইকেটে সেদিকুল্লাহের সঙ্গে জুড়ি বেঁধে ৬৮ রান যোগ করে দলকে দেড়শো রানের গণ্ডি পার করিয়ে দেন আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ।  যদিও তিনি এক প্রান্ত আগলে রাখার চেষ্টা চালিয়েছিলেন। ৩২তম ওভারে বল করতে এসে আফগানদের হয়ে কুম্ভের ভূমিকা নেওয়া সেদিকুল্লাহকে (৯৫ বলে ৮৫ রান) সাজঘরে ফেরত পাঠান স্পেনসার জনসন।

খানিকবাদে অ্যাডাম জাম্পার বলে আউট হয়ে যান হাশমাতুল্লাহ। আউট হওয়ার আগে তিনি করেন ৪৯ বলে ২০ রান। অকারণে ঝুঁকি নিয়ে রান নিতে গিয়ে তাড়াতাড়ি আউট হয়ে যান মহম্মদ নবি (১)। গুলাবদিন নায়েবও (৪) ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারেননি। অষ্টম উইকেটে আজমাতুল্লাহ ওমরজাই ও রশিদ খান অস্ট্রেলিয়ার বোলারদের পাল্টা আক্রমণে গিয়ে রান মেশিন সচল রাখার চেষ্টা চালান। ৪৬তম ওভারে রশিদকে (১৯) ফিরিয়ে ৩৬ রানের জুটি ভাঙেন বেন ডোয়ারসুইস।

ক্রিজের এক প্রান্ত ধরে রেখে ঝোড়ো ইনিংস খেলার চেষ্টা চালান ওমরজাই। ৫৪ বলে তিনটি ছক্কার সাহায্যে অর্ধশতরানে পৌঁছন তিনি। শেষ পর্যন্ত ৬৩ বলে ৬৭ রানের মারকুটে ইনিংস খেলে আউট হয়ে যান তিনি। শেষ বলে ফিরে যান নূর আমেদ (৮ বলে ৬ রান)। ৫০ ওভারে ২৭৩ রানে গুটিয়ে যায় আফগান ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে বেন ডোয়ারসুইস ৯ ওভার বল করে ৪৭ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন। স্পেনসার জনসন ১০ ওভারে ৪৯ রান খরচ করে দুই উইকেট নিয়েছেন। অ্যাডাম জাম্পা ৪৮ রানে দুই উইকেট ঝুলিতে পুরেছেন।

মোবাইল ফোন বাজারে শোরগোল ফেলতে আসছে Nothing Phone 4b

বর্ষার মরশুমে ভিড় বাড়ছে এই ‘অচেনা’ গন্তব্যগুলিতে, জুনেই ঘুরে আসতে পারেন

উত্তরে জারি লাল সতর্কতা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজ কেমন থাকবে আবহাওয়া?

১১,০০০ mAh ব্যাটারি! নতুন Honor X80 Pro Max নিয়ে প্রযুক্তি দুনিয়ায় তুঙ্গে চর্চা

ঘুম থেকে ওঠার সময় তাড়াহুড়ো? এই অভ্যাসেই বাড়তে পারে কোমর ব্যথার ঝুঁকি

রাতে হনুমানজির পুজো কেন শুভ বলে মনে করা হয়? মাহাত্ম্য জানলে অবাক হবেন

সামান্য ভুলেই  হতে পারে চরম সর্বনাশ, অম্বুবাচীর দিনগুলিতে কোন কাজ নিষিদ্ধ?

মেষ ও কর্কটের অর্থপ্রাপ্তি, কুম্ভের কর্মোন্নতি, আপনার রাশি কী বলছে?

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য