উত্তরে জারি লাল সতর্কতা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজ কেমন থাকবে আবহাওয়া?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  রাজ্য জুড়ে প্রবেশ করেছে বর্ষা। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির দাপট অব্যাহত থাকলেও উত্তরবঙ্গের পরিস্থিতি তুলনামূলকভাবে বেশি উদ্বেগজনক। টানা বর্ষণে বেশ কয়েকটি জেলায় জল জমার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে বুধবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ বুধবার আংশিক মেঘলা থাকবে। মাঝে মধ্যে রোদের দেখা মিললেও ভ্যাপসা গরম থেকে স্বস্তি মিলবে না। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রির আশেপাশে থাকতে পারে বলে পূর্বাভাস। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও বিক্ষিপ্ত বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তাই প্রয়োজন ছাড়া খোলা জায়গায় না থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুনঃ ঘুম থেকে ওঠার সময় তাড়াহুড়ো? এই অভ্যাসেই বাড়তে পারে কোমর ব্যথার ঝুঁকি

অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। আগামী সাত দিন টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পাহাড়ি এলাকায় ধস এবং নদী-নালার জলস্তর বৃদ্ধির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে উত্তরবঙ্গের বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর