বউ খুঁজতে রাস্তায় রাস্তায় হোর্ডিং! যুবকের কাণ্ড দেখে হতবাক বিশ্ব

২৯ বছরের এক যুবক বউ খুঁজতে বার্মিংহামের একাধিক রাস্তার ধারে বড় বড় হোর্ডিং বা বিলবোর্ড লাগালেন। তবে শুধু পাত্রী চাই জানিয়ে ক্ষান্ত হননি ওই যুবক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ২৯ বছরের এক যুবক বউ খুঁজতে বার্মিংহামের একাধিক রাস্তার ধারে বড় বড় হোর্ডিং বা বিলবোর্ড লাগালেন। তবে শুধু পাত্রী চাই জানিয়ে ক্ষান্ত হননি ওই যুবক, রীতিমতো জানিয়ে দিয়েছেন কেমন পাত্রী চাই তাঁর। ব্রিটেনের মহম্মদ মালিক, যিনি বার্মিংহাম শহরের বাসিন্দা। তিনিই রীতিমতো পাত্রী চাই বলে হোর্ডিং দিয়ে শোড়গোল ফেলে দিয়েছেন গোটা বিশ্বে। মূলত তাঁর দাবি, তিনি দেখা শোনা করে বিয়ে করতে নারাজ। একটি বিজ্ঞাপণে দেখা যাচ্ছে মহম্মদ মালিকের ছবির পাশে লেখা আছে, ‘অ্যারেঞ্জ ম্যারেজের হাত থেকে আমাকে বাঁচাও’। সেই সঙ্গে ছোট্ট করে ফাইন্ডমালিকঅ্যাওয়াইফ (findMALIKawife.com) নামে একটি ওয়েবসাইটের ঠিকানাও দিয়েছেন মহম্মদ মালিক।

জানা যাচ্ছে, এর আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে মালিক জানিয়েছিলেন ওই ওয়েবসাইটে একটি ফর্ম পূরণ করতে হবে ইচ্ছুক পাত্রীদের। সেই সঙ্গে তিনি জানয়েছেন কেমন ধরণের পাত্রী তাঁর চাই। যেমন, পাত্রী যে কোনও জাত বা ধর্মের হলেও চলবে। তবে মুসলিম হলে ভালো হয়। আদর্শ স্ত্রী হবেন বিশ্বাসী ও ব্যাতিক্রমী। কারণ তিনি নিজেও লন্ডনের একজন শিল্পোদ্যোগী, ইনভেনশন কনসালট্যান্ট। তিনি নিজে সৃষ্টিশীল মানুষ, তাই একজন রুচিশীল পাত্রীই তিনি খুঁজছেন। মজার বিষয় হল, এর আগে লন্ডনের রিস্তা আন্টি বা মহিলা ঘটকদের দ্বারস্থ হয়েও মনের মতো পাত্রী পাননি। তাই শেষ পর্যন্ত হোর্ডিং ছাপিয়ে নজর কাড়ছেন। আর এতে ভালোই সাড়া পেয়েছেন বলে দাবি তরুণ এই ব্রিটিশ নাগরিকের।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি