করোনা কাঁটা! বিধানসভায় বন্ধ সমস্ত কমিটির বৈঠক

ভারতে হাজির করোনার তৃতীয় ঢেউ। বাংলাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। ওমিক্রন এরাজ্যে সেভাবে মাথাচাড়া না দিলেও চিন্তা বাড়াচ্ছে করোনার বাকি প্রজাতি গুলির সংক্রমণ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে হাজির করোনার তৃতীয় ঢেউ। বাংলাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। ওমিক্রন এরাজ্যে সেভাবে মাথাচাড়া না দিলেও চিন্তা বাড়াচ্ছে করোনার বাকি প্রজাতি গুলির সংক্রমণ। বিশেষ করে কলকাতায় দৈনিক করোনা আক্রান্তের গ্রাফ হু হু করে বাড়ায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। করোনার সংক্রমণের গ্রাফ কলকাতায় তিন হাজার ছুঁই ছুঁই। তাই বিধানসভার বিভিন্ন কমিটির মিটিং নিয়ে বিশেষ সিদ্ধান্ত নিলেন স্পিকার। করোনার বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই বিধানসভায় সমস্ত কমিটির (স্ট্যান্ডিং ও হাউস) বৈঠক আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নিলেন স্পিকার।

পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত বিধানসভার সব কমিটির বৈঠক বন্ধ থাকবে। কমিটিগুলি বিভিন্ন এলাকা পরিদর্শন করে, তাও আপাতত বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনার কথা মাথাতে রেখেই বিধানসভায় ৫০ শতাংশ হাজিরার নির্দেশ দিয়েছেন স্পিকার। পশ্চিমবঙ্গের বিধানসভায় স্ট্যান্ডিং ও হাউস মিলিয়ে মোট ৪১ টি কমিটি রয়েছে। সেই সবগুলিতেই আপাতত সমস্ত বৈঠক বন্ধ করা হয়েছে। এমনকি বিধায়কদের পর্যটনেও নিষেধ জারি করা হয়েছে। কলকাতাতে হু হু করে বাড়ছে করোনার গ্রাফ। ক্রমশ উর্দ্ধমুখী দৈনিক করোনা সংক্রমণ। তাই বিধায়কদের স্বাস্থ্যের কথা মাথাতে রেখেই বিধানসভায় কাজের পরিধি কমালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২