হিজাবের বিরুদ্ধে গান লেখার অপরাধে ইরানি গায়ককে ৭৪ বেত্রাঘাতের শাস্তি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হিজাব নিয়ে ইরানে যেন বিতর্ক কিছুতেই থামতে চাইছে না। এবার মেয়েদের জবরদস্তি হিজাব পরানোর বিরুদ্ধে গান লিখে আয়াতুল্লা খামেইনির প্রশাসনের কোপে পড়লেন ইরানের বিখ্যাত গায়ক মেহেদী ইয়ারাহি। হিজাবের বিরুদ্ধে গান লিখে দেশদ্রোহিতার অপরাধের দায়ে তাঁকে ৭৪ বেত্রাঘাতের সাজা শোনানো হয়েছে। সেই সঙ্গে মোটা অঙ্কের টাকা জরিমানাও করা হয়েছে। মেহেদীর শাস্তির কথা জানতে পেরেই গর্জে উঠেছেন মানবাধকার কর্মীরা। এমনকি জেল বন্দি শান্তিতে নোবেলজয়ী নার্গেস মোহাম্মদী তাঁর ইনস্টাগ্রামে লিখেছেন, ‘মেহেদী ইয়ারাহিকে চাবুক মারার সাজা ইরানের মহিলাদের প্রতি তাঁর সমর্থনের বদলা। মেহেদীর শরীরে প্রতিটি চাবুকের আঘাত অধিকারের দাবিতে আন্দোলন করা ইরানি মহিলাদের গায়ে পড়বে।’

হিজাব না পরার অপরাধে ২০২২ সালে মাহশা আমিনি নামে ২২ বছরের এক তরুণীকে গ্রেফতার করেছিল ইরান পুলিশ। তার পরে পুলিশি হেফাজতে থাকাকালীন চরম নির্যাতনে মৃত্যু হয়েছিল তার। মাহশার মৃত্যুর পরেই প্রতিবাদে গর্জে উঠেছিলেন ইরানের মহিলারা। সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথেও নেমেছিলেন তাঁরা। বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল তেহরান সহ ইরানের বিভিন্ন শহর। ওই আন্দোলন দমাতে চরম নিপীড়নের পথে হেঁটেছিল প্রশাসন।  

মাহশার প্রতি শ্রদ্ধা জানাতে এবং হিজাব বিরোধী আন্দোলনে সামিল ইরানি মহিলাদের প্রতি সহমর্মিতা জানাতে ২০২৩ সালে ‘রো সারিতো’ (হেডস্কার্ফস) নামে একটি গান রিলিজ করেছিলেন মেহেদী ইয়ারাহি। নিমিষেই ওই গান ভাইরাল হয়ে যায়। কিন্তু মেহেদীর ওই গান পছন্দ হয়নি ইরানের শাসকদের। দেশের জনপ্রিয় গায়কের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনে শুরু হয় বিচার প্রক্রিয়া। বিচারে প্রথমে এক বছর জেলের সাজা শোনানো হয়েছিল। পরে অবশ্য সেই সাজা মকুব করে ১৫ আরব টোমেন (ইরানি মুদ্রা) জরিমানা করা হয়। সেই সঙ্গে ৭৪ বেত্রাঘাতের সাজা দেওয়া হয়। সেই সাজা মেনে নেওয়ার কথা জানিয়েছেন মেহেদী। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘পিঠে ৭৪ বার চাবুকের আঘাত নেওয়ার জন্য তৈরি। এই অমানবিক সাজার নিন্দা করছি। কিন্তু সাজা মকুবের কোনও অনুরোধ করব না।’

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়