Breaking সৌরভের পরে সানাও আক্রান্ত কোভিডে

সৌরভের পরে এবার কোভিডে আক্রান্ত হলেন তাঁর কন্যা সানাও। বুধবার সকালে এই তথ্য সামনে এসেছে। তবে তাঁর অবস্থা গুরুতর নয়। চিকিৎসকের নজরদারিতে তিনি রয়েছেন হোম আইসোলেশনে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেহালার গাঙ্গুলি পরিবারে স্বস্তি আর আসছে না। পরিবারের একের পর এক সদস্য আক্রান্ত হচ্ছেন কোভিডে। প্রথমে সৌরভ গাঙ্গুলি, পরে তাঁর কাকার পরিবার এবং বুধবার সকালে জানা গেল কোভিডে আক্রান্ত হয়েছেন সৌরভ কন্যা সানাও। তবে তাঁর অবস্থা গুরুতর নয়। চিকিৎসকের নজরদারিতে তিনি রয়েছেন হোম আইসোলেশনে।

জানা গিয়েছে, গতকাল রাত থেকেই মৃদু জ্বর আসায় রাতেই সানার কোভিড টেস্ট করানো হয়। সেই টেস্টের রিপোর্ট আসে বুধবার সকালে। সেখানেই দেখা যাচ্ছে কোভিডে আক্রান্ত হয়েছেন সৌরভকন্যা। তবে তাঁর মৃদু উপসর্গ থাকায় চিকিৎসকেরা উদ্বিগ্ন হতে পরিবারকে নিষেধ করেছেন। চিকিৎসকের পরামর্শেই আপাতত সানা বাড়িতে আইসোলেশনে রয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাচক্রে মঙ্গলবারই সামনে এসেছে যে সৌরভের এক কাকা, খুড়তুতো ভাই ও ভাইয়ের স্ত্রী কোভিডে আক্রান্ত হয়েছেন। তাঁদের কারোরই বড় রকমের কোনও সমস্যা নেই। তাই চিকিৎসক তাঁদেরও হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন। সেই মতো তাঁরা বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।

উল্লেখ্য কিছুদিন আগেই কোভিডে আক্রান্ত হয়েছিলেন বিসিসিআই সভাপতি। তাঁকে তার জেরে কলকাতারই এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কোভিডের মোকাবিলায় সৌরভকে দেওয়া হয় ককটেল অ্যান্টিবডি ইনজেকশনও। বর্তমানে তিনি বাড়িতে ফিরেছেন এবং সুস্থ রয়েছেন বলেই খবর। গত শুক্রবারই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। চিকিৎসকেরা জানিয়েছিলেন, তিনি কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হননি। কিন্তু, তিনি ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত। আপাতত বেহালায় নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন সৌরভ। কিন্তু এর মধ্যেই সৌরভের মেয়ে সহ ছোট কাকা দেবাশিস গাঙ্গুলি, খুড়তুতো ভাই শুভ্রদীপ গাঙ্গুলি এবং ভ্রাতৃবধূ জুঁই গাঙ্গুলি কোভিডে আক্রান্ত হলেন। স্বাভাবিক ভাবেই গাঙ্গুলি পরিবারকে ঘিরে উদ্বেগ ছড়াচ্ছে সব মহলেই।  

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?