হাজার অনুরোধেও মেলেনি অ্যাম্বুল্যান্স, রোগী মৃত্যু ঘিরে ধুন্ধুমার উলুবেড়িয়া হাসপাতাল

Share:

নিজস্ব প্রতিনিধি :ফের রোগী মৃত্যুকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল হাওড়ায়। অভিযোগ চিকিৎসা করতে দেরি সময় মত অ্যাম্বুল্যান্স পাওয়া যায় নি বলেই মৃত্যু হয়েছে রোগীর।মৃতের নাম সুলতানা বেওর,বয়স ৫৫ বছর।দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের বাসিন্দা সুলতানা।একাধিক অভিযোগ উঠছে হাসপাতালের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন মৃতার পরিবার। তাদের দাবি পুরো ঘটনার তদন্ত করে দেখা হোক। হাসপাতাল কতৃপক্ষের শাস্তিমূলক পদক্ষেপ চাই।

ঘটনাটি ঘটেছে হাওড়ার শ্যামপুরের কমলপুর গ্রামীণ হাসপাতালে হাসপাতালের বাইরে। রোগীর পরিবারের অভিযোগ বৃহস্পতিবার রাতে সুতানার তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। তড়িঘড়ি তাঁকে কমলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু রাতে হাসপাতালের ইমার্জেন্সি গেট বন্ধ ছিল।এরপর বাইরে রোগী নিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় তাদের। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কাউকে পাওয়া যায় নি। দীর্ঘক্ষণ পর গেট খোলা হয় এবং চিকিৎসক রোগীর পরীক্ষা শুরু করেন। অবস্থা ভাল না দেখে চিকিৎসক তাঁকে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে ভর্তি করানোর করার পরামর্শ দেন। তড়িঘড়ি হাসপাতাল থেকে বাইরে বর করানো হয় সুলতানাকে।হাসপাতালের বাইরে একাধিক অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকলেও চালকরা যেতে চাননি। নিজেদের ব্যক্তিগত গাড়ি করে হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই মারা যান সুলতানা বেওর।

এই নিয়ে হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কিশলয় দত্ত জানান, রোগীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর যদি কারও দোষ প্রমাণিত হয় সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে। আপাতত পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে।

বৃহস্পতি-শুক্রের মিলনে গজলক্ষ্মী যোগের সৃষ্টি, ৪ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

লক্ষ্মীবারে চরম বিপদ, রাস্তায় আস্তে গাড়ি চালান, এখন চাকরি পরিবর্তনের সময় নয়..

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর