কর্নাটকে রাতে ঘুরতে বেরিয়ে গণধর্ষণের শিকার ইজরায়েলি পর্যটক

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ‘বসুধৈব কুটুম্বকমের’ দেশ ভারতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার হতে হল ২৭ বছর বয়সী এক ইজরায়েলি পর্যটককে। শুধু তিনিই নন, তাঁর সঙ্গে থাকা স্থানীয় এক হোমস্টে’র মালকিনকেও গণধর্ষণের শিকার হতে হয়েছে। লজ্জাজনক ঘটনাটি ঘটেছে কর্নাটকের কোপ্পালে। ওই ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। অভিযোগ পেয়েই পুলিশ ধর্ষণে অভিযুক্ত তিন দুষ্কৃতীকে গ্রেফতারের জন্য চিরুনি তল্লাশি শুরু করেছে।

পুলিশের কাছে দায়ের করা লিখিত অভিযোগে গণধর্ষণের শিকার হোমস্টে’র মালকিন জানিয়েছে, গত বৃহস্পতিবার (৬ মার্চ) নৈশভোজ শেষে তুঙ্গভদ্রা ক্যানালের কাছে ঘুরতে গিয়েছিলেন পাঁচজন। তার মধ্যে ২৭ বছর বয়সী এক ইজরায়েলি তরুণী ছাড়াও এক মার্কিন পর্যটক এবং ওড়িশা ও মহারাষ্ট্রের দুই বাসিন্দা ছিলেন। আচমকাই একটি মোটরবাইক চেপে তিন যুবক হাজির হয়। কোথায় পেট্রল মিলবে তা জানতে চায় এবং ইজরায়েলি তরুণীর কাছে ১০০ টাকা দাবি করে। সঙ্গে থাকা বাকি তিনজন তাতে আপত্তি জানান। এ নিয়ে দু’পক্ষের মধ্যে শুরু হয় বচসা। ওই বচসা চলাকালীন আগন্তুকরা আচমকাই ইজরায়েলি তরুণীর সঙ্গে থাকা তিন পুরুষ সঙ্গীকে ধাক্কা দিয়ে খালের জলে ফেলে দেয়। এর পরে ইজরায়েলি তরুণীকে একপাশে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তার পর তাকেও ধর্ষণ করা হয়। অপরাধ করার পরে মোটরবাইকে চেপে চম্পট দেয় তিন দুষ্কৃতী।

কোপ্পালের পুলিশ সুপার রাম এল আরাসিদ্দি জানিয়েছেন, ‘অভিযোগ পেয়েই গণধর্ষণে অভিযুক্ত তিন জনকে আটক করতে বিশেষ অভিযান শুরু হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ডাকাতি ও ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। তদন্তের জন্য দুটি বিশেষ টিম গঠন করা হয়েছে।’

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর