আচমকা দমদমে লাইনে দাঁড়িয়ে গেল একের পর এক ট্রেন,ভোগান্তির শিকার যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি : অন্যান্য দিনের মতোই নির্দিষ্ট সময়ের ট্রেন ধরে যাত্রা শুরু করেছিলেন।কিন্তু মাঝপথে বিপত্তি। আচমকা দমদমে লাইন দিয়ে দাঁড়িয়ে গেল একের পর এক ট্রেন। চূড়ান্ত ভোগান্তির শিকার অফিসযাত্রীরা।জানা যায় সিগন্যালে ত্রুটির কারণে আপ লাইনের একাধিক ট্রেন রেল লাইনের উপর দাঁড়িয়ে থাকে। রেলের তরফে জানানো হয় পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগবে।

 কেন আচমকা এই রেল-বিভ্রাট? জানা গিয়েছে, শনিবার সকাল ৮টা বেজে ৫৮ মিনিটে প্রথম ত্রুটি দেখা যায়। এরপর আপ লাইনে সিগন্যালে ত্রুটির কারণে রেল লাইনে দাঁড়িয়ে একাধিক ট্রেন। দমদমের তিন নম্বর আপ লাইনে সিগন্যালিং প্রক্রিয়ার ত্রুটি ধরা পড়ে। সিগন্যালিং প্রক্রিয়া সম্পূর্ণভাবে বসে যায়। ফলে ম্যানুয়ালি কাজ করতে হয়। যে কারণে বেশ কয়েকটি ট্রেন লাইনের উপর দাঁড়িয়ে। সিগন্যাল পয়েন্ট বিকলের কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।  

খবর দেওয়া হয় রেল কর্মীদের। খবর পেয়ে সারাইয়ের কাজে নেমে পড়েছেন রেলের ইঞ্জিনিয়াররা। রেলের তরফে জানানো হয় পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।তবে দ্রুত কাজ সম্পন্ন করার আশ্বাস দেন রেলওয়ে কতৃপক্ষ। প্রায় ১ ঘণ্টা পর ৯টা বেজে ৫৬ মিনট থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে রেলওয়ে পরিষেবা। স্বস্তিতে ফেরে যাত্রীরা।

উল্লেখ্য,এর মাত্র দুদিন আগেই দমদম-শিয়ালদা লাইনে পরপর থেমে গিয়েছিল একের পর এক ট্রেন। বেশ অনেকক্ষণ পর, আপ লাইনে অতি ধীরে ট্রেন চলাচল শুরু হলেও, ডাউন লাইন বন্ধ ছিল। জানা গিয়েছিল, আচমকা কাঁকুড়গাছির কাছে পয়েন্ট ডিটেকশনের সমস্যা হয়। কাঁকুড়গাছির কাছে ১০২ নম্বর সিগন্যাল পয়েন্ট বিকল হয়ে যায়। তাতেই সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।

ভূতচতুর্দশীতে কোন কোন ১৪ শাক খেতে হয়? পড়ুন বিস্তারিত

দীপাবলির আগে লক্ষ্মী যোগ! মালামাল হবেন ৩ রাশির জাতকরা

পালাবদলের বাংলায় মুছল মমতার নাম, থাকলেন জ্যোতি বসু

ঠাকুরবাড়িতে শুভেন্দুর পাতে ছিল চিংড়ির পিঠে, কীভাবে বানাবেন এই পদ? জানুন…

জমি বিবাদকে ঘিরে রণক্ষেত্র তেহট্ট, ধারালো অস্ত্রের কোপে আহত মহিলা-সহ ১০, তদন্তে পুলিশ

হাসপাতালের বেডে মা, মন ভাল রাখতে পাশে বসে বাঁশিতে সুরের ঝড় প্রাক্তন মুখ্যমন্ত্রীর

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও গেরুয়া ছোঁয়া, বদলে গেল লোগো

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘২০২২-এ ভোট চুরি করে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল বিজেপি,’ বিস্ফোরক দাবি অখিলেশের

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর