ব্যাট হাতে ব্যর্থ কোহলি, তিন রেকর্ড গড়ার সুযোগ হাতছাড়া

Share:

নিজস্ব প্রতিনিধি, দুবাই: একেই বোধহয় বলে ‘তীরে এসে তরী ডোবা’। গোটা প্রতিযোগিতায় ভাল খেলেও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ব্যাট হাতে ব্যর্থ হলেন বিরাট কোহলি। তিন নম্বরে ব্যাট করতে নেমে মিচেল ব্রেসওয়েলের বলে মাত্র এক রান করেই সাজঘরে ফিরলেন ভারতের তারকা ক্রিকেটার। দ্বিতীয় বলেই ফিরে গেলেন। আর সেই সঙ্গে হাতছাড়া করলেন তিন রেকর্ড গড়ার সুযোগ। ভবিষ্যতে হয়ত আর ওই রেকর্ড গড়ার সুযোগই পাবেন না কিং কোহলি।

রবিবার (৯ মার্চ) দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তিন রেকর্ড গড়ার হাতছানি ছিল কোহলির কাছে। প্রতিযোগিতায় যে ফর্মে ছিলেন তাতে তিন নজির গড়বেন বলেই আশায় বুক বেঁধেছিলেন অনুরাগীরা। কিন্তু এদিন মাত্র এক রানে সাজঘরে ফিরতেই হতাশায় মুখ পাংশুর আকার ধারণ করে বিরাট অনুরাগীদের মুখ। তাঁরা চেয়েছিলেন বড় ইনিংস খেলুক তাদের ‘ভগবান’। কিন্তু কোথায় আর হল ?

কী-কী নজির গড়ার মওকা ছিল বিরাটের কাছে? প্রথমত চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক রানের মাকিক হতে পারতেন তিনি। তার জন্য প্রয়োজন ছিল মাত্র ৪৬ রানের। এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৭টি ম্যাচে ৭৯১ রান করেছেন ক্যারিবীয় তারকা ক্রিকেটার ক্রিস গেইল। আর কোহলি এদিন ব্যাট হাতে মাঠে নামার আগে ১৭ ম্যাচে করেছিলেন ৭৪৬ রান। এদিন ৪৬ রান করলেই গেইলকে টপকে যেতেন। তাছাড়া চলতি আসরে নিউজিল্যান্ডের ওপেনার তথা ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটার রাচিন রবীন্দ্রের নামের পাশে জমা হয়েছিল ২৬৩ রান। আর কোহলির রান ছিল ২১৭। ৪৭ রান করলেই রাচিনকে টপকে প্রতিযোগিতার সর্বাধিক রানকারীর শিরোপা মাথায় পরতে পারতেন। তাও হল না।

এছাড়াও আরও এক নজির গড়তে পারতেন কোহলি। এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগ ছিল তাঁর কাছে। এক দিনের ক্রিকেটে কোহলি ১৪,১৮০ রান করেছেন। দ্বিতীয় স্থানে থাকা কুমার সঙ্গকারার  রান ১৪,২৩৪ রান করেছেন। শ্রীলঙ্কার তারকা ক্রিকেটারকে টপকাতে হলে কোহলির দরকার ছিল ৫৫ রান। তাও হল না।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ