দুমড়ে-মুচড়ে গেল গাড়ি! মধ্যপ্রদেশে ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ গেল ৭ জনের, আহত ১৪ জন

Share:

নিজস্ব প্রতিনিধি : মধ্যপ্রদেশের সিধিতে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। মৃত্যু হল ৭ জনের। আহত আরও ১৪ জন। সোমবার মধ্যরাতে সিধি-বাহরি রোডে লরি এবং যাত্রিবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই ঘাতক লরির চালককে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় পুলিশ। মৃতদের দেহ উদ্ধার করে আপাতত ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে দেহ এখনও শনাক্ত করা যায় নি। চিহ্নিতকরণের প্রক্রিয়া চলছে। জানা গিয়েছে বাল্কারটি সিধি থেকে বাহরি যাচ্ছিল। ঘটনার তদন্ত চলছে। তদন্তে নেমেছে মধ্যপ্রদেশ পুলিশ। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত যাত্রিবাহী গাড়ি মাইহারের উদ্দেশে যাচ্ছিল। সে সময় সিধি থেকে বাহরির দিকে যাওয়া লরিটি ধাক্কা মারে ওই গাড়িতে। এর জেরেই যাত্রীবাহি গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে।কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়ির চালকরা মদ্যপ অবস্থায় ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

এই নিয়ে পুলিশের ডিএসপি জানিয়েছেন, ‘লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৭ জনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। ঘটনায় ১৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে পাঁচ জন সিধি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা ভীষণ গুরুতর।’

উল্লেখ্য, এদিকে আরও একটা দুর্ঘটনার খবর সামনে এসেছে। মর্মান্তিক ওই দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে।তিন জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাস্তি জেলার নগর থানার অন্তর্গত ২৭ নম্বর জাতীয় সড়কের উপরে।  তিন জন মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছেন। গাড়িটি অযোধ্যা থেকে গোরক্ষপুর যাচ্ছিল। 

 

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি