তৃতীয় সন্তান হলেই মিলবে ৫০ হাজার টাকা, ঢাকঢোল পিটিয়ে বড় ঘোষণা সাংসদের

তৃতীয় সন্তানের জন্ম দিলেই মায়ের নামে করে দেওয়া হবে ৫০ হাজার টাকার ফিক্সড ডিপোজিট। তবে সেই সন্তান যদি ছেলে হয়, তাহলে মিলবে একটি গরু-সহ ৫০ হাজার টাকা নগদ পুরস্কার।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃতীয় সন্তানের জন্ম দিলেই মায়ের নামে করে দেওয়া হবে ৫০ হাজার টাকার ফিক্সড ডিপোজিট। তবে সেই সন্তান যদি ছেলে হয়, তাহলে মিলবে একটি গরু-সহ ৫০ হাজার টাকা নগদ পুরস্কার। ছেলে-মেয়ে উভয়ের মায়েরাই পাবেন এই পুরস্কার। নিজের বেতন থেকেই এই পুরস্কার দেওয়ার ঘোষণা করলেন অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমে, তেলেগু দেশম পার্টি (TDP)-র সাংসদ কালিসোট্টি আপ্পালা নাইডু। সম্প্রতি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বড় পরিবারের পক্ষে সওয়াল করেছিলেন।

তিনি ঘটা করে জানিয়েছিলেন, বিভিন্ন দেশে যেমন সন্তান জন্ম দিলে, সরকার থেকে আর্থিক সাহায্য বা নানা উপহার দেওয়া হয়, ভারতেও তেমন ব্যবস্থা চালু করা উচিত। এবার তাঁর মুখের কথা রেখেই লোকসভার সাংসদ আপ্পালা নাইডু পরিবার বড় হলে সত্যি সত্যি আর্থিক পুরস্কারের ঘোষণা করলেন। দিন কয়েক আগে অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ঘোষণা করেছিলেন যে, জনসংখ্যা বৃদ্ধির জন্যে, মহিলাদের যতটা সম্ভব সন্তান প্রসব করা উচিত। এমনকী প্রসবের সময় সমস্ত মহিলা কর্মচারীদের মাতৃত্বকালীন ছুটি দেওয়া হবে। তাঁদের সন্তানের সংখ্যা নির্বিশেষে। এতদিন পর্যন্ত দুটি সন্তান এর ক্ষেত্রে বেতন-সহ ছয় মাসের ছুটি দেওয়া হল সরকারি মহিলা কর্মচারীদের। কিন্তু এখন সন্তানের সংখ্যা বাড়লেও কোনও ক্ষতি নেই। বেতন-সহ ছুটি দেওয়া হবে।

এরপরেই তৃতীয় সন্তানের জন্ম দেওয়া মহিলাদের জন্যে আর্থিক প্রণোদনার ঘোষণা করলেন TDP সাংসদ। তিনি জানিয়েছেন, তৃতীয় সন্তানের জন্ম হলে তিনি ৫০ হাজার টাকা দেবেন। যদি পুত্র সন্তান হয়, তবে প্রসূতিকে ৫০ হাজার টাকার সঙ্গে গরুও উপহার দেবেন। তবে সরকারের তহবিল থেকে নয়, তিনি নিজের বেতন থেকেই এই নগদ পুরস্কার দেবেন। সাংসদের এই প্রস্তাব ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। টিডিপির সদস্য ও সমর্থকরাও তাঁর পোস্টটি বিপুল পরিমাণে শেয়ার করছেন। এমনকী মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও সাংসদের প্রশংসা করেছেন।

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি