বিচারপতি জয়মাল্য বাগচীর সুপ্রিম কোর্টে নিয়োগে অনুমোদন রাষ্ট্রপতির

Share:

নিজস্ব প্রতিনিধি : কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগে ছাড়পত্র দিল কেন্দ্র। কলকাতা হাইকোর্ট থেকে এবার সরাসরি সুপ্রিম কোর্টে পা রাখছেন বিচারপতি জয়মাল্য বাগচী। ইতিমধ্যেই তাঁর নিয়োগে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জয়মাল্য বাগচীর সুপ্রিম কোর্টে নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্র। বর্তমানে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের নেতৃত্বে রয়েছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।তাঁর নেতৃত্বেই জয়মাল্য বাগচীর সুপ্রিম কোর্টে যোগদানের সুপারিশ করা হয়েছে।

জানা গিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচীর দীর্ঘ অভিজ্ঞতা, ন্যায়বোধ ও বিচক্ষণতার জন্যই তাঁকে সুপারিশ করা হয়েছে কলেজিয়ামের তরফে। গত ৬ মার্চ সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশ অনুসারে এবার পদক্ষেপ নিল আইন মন্ত্রক। এই নিয়ে দেশের শীর্ষ আদালতে দুই বাঙালি বিচারপতি নিয়োগ হল। বর্তমানে সুপ্রিম কোর্টে বাঙালি বিচারপতি দীপঙ্কর দত্ত আগে থেকেই রয়েছেন।তাঁর সঙ্গে যুক্ত হল বিচারপতি জয়মাল্য বাগচী। ছয় বছরের বেশি সময় ধরে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে থাকবেন তিনি।

তবে শুধু বিচারপতি হিসেবে নয়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির তালিকায় নাম উঠতে পারে বিচারপতি জয়মাল্য বাগচির এমনটাই জল্পনা করা হচ্ছে। কেননা ২০৩১ সালের ২৫ মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার কথা রয়েছে বিচারপতি কেভি বিশ্বনাথনের।তার জায়গায় প্রধান বিচারপতি হতে পারেন বিচারপতি বাগচী। অবশ্য তা হলেও সল্প মেয়াদের জন্য হতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য,সালটা ছিল ২০১১, ২৭ জুন সেইসময় কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে পেশাজীবন শুরু করেছিলেন জয়মাল্য বাগচী। এরপর সাময়িকভাবে তাঁকে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে বদলি করা হলেও, ওই বছরের ৮ নভেম্বরের মধ্যেই তিনি কলকাতায় ফিরে আসেন। সেই থেকে শুরু করে দীর্ঘ ১৪ বছর ধরে আইনের অলিন্দে রয়েছেন। সুবিচার দেওয়ার ক্ষেত্রে তিনি আইনি মহলে বেশ প্রশংসিতও হয়েছেন।

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর