হাসপাতালে মুসলিমদের জন্য আলাদা ওয়ার্ড চালু হোক, ধর্মের বিষ ঢাললেন বিজেপি বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রখ্যাত গীতিকার সাহির লুধিয়ানভি কবেই লিখে গিয়েছিলেন, ‘তু না হিন্দু বনেগা, না মুসলমান বনেগা, ইনসান কী অওলাদ হ্যায় ইনসান বনেগা।’ কিন্তু এই দেশে মানুষ প্রকৃত মানুষ হয়ে উঠতে পারেনি। ধর্মের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারেনি। মানুষের চেয়ে নিজেদের ধর্মীয় পরিচয় নিয়ে গর্ব করা স্বভাব হয়ে গিয়েছে। দেশের বাতাসে মিশেছে ধর্মের বিষবাষ্প।

এবার সমাজে ধর্মের বিষ ঢাললেন উত্তরপ্রদেশের বালিয়ার বিজেপি বিধায়ক কেতকী সিংহ। তিনি সরাসরি রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে মুসলিমদের জন্য আলাদা ওয়ার্ড বা উইং খোলার দাবি জানিয়েছেন। না মুসলিমদের সুরক্ষার জন্য নয়, ‘খতরনক’ মুসলিমদের হাত থেকে হিন্দুদের রক্ষা করতে ওই দাওয়াইয়ের কথা বলেছেন। কী বলেছেন বালিয়ার বিজেপি বিধায়ক? তিনি বলেছছেন, ‘মুসলিমদের জন্য রাজ্যের বিভিন্ন হাসপাতালে আলাদা ওয়ার্ড চালু করা উচিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। মুসলিমদের হিন্দুদের রামনবমী, হোলি, দুর্গাপুজো নিয়ে সমস্যা হয়। হতে পারে আমাদের সঙ্গে একইসাথে চিকি‍ৎসা করাতেও তাদের আপত্তি থাকতে পারে। প্রতিটি মেডিকেল কলেজে মুসলিমদের চিকি‍ৎসার জন্য আলাদা শাখা খোলা হলে হিন্দুরাও সুরক্ষিত থাকবেন। বিশ্বাস নেই কে হিন্দুদের খানায় থুথু মিশিয়ে দেয়।’

বালিয়ার বিজেপি বিধায়কের বেফাঁস মন্তব্য নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। কংগ্রেসের তরফে ধর্মের বিষ ঢালার জন্য কেতকী সিংহের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। নেটা নাগরিকরা তুলোশনা করছেন বালিয়ার বিধায়ককে। অনেকেই লিখেছেন, ‘শান্তিতে থাকতে দিন। অকারণে অশান্তির বাতাবরণ তৈরি করবেন না। প্রয়োজনে আপনি এমন এক মেডিকেল কলেজ বা হাসপাতালে চিকি‍ৎসা করান, যেখানে শুধু হিন্দুদের জন্য আলাদা ওয়ার্ড রয়েছে।’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি