‘অন্য কোন পথ খোলা নেই’, আর্থিক টানাটানিতে ২ শিশুসন্তানকে খুন করে আত্মঘাতী দম্পতি

আর্থিক টানাটানির জেরে দুই শিশু সন্তানকে খুন করে আত্মঘাতী দম্পতি। মৃত্যু একই পরিবারের ৪ জনের।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মর্মান্তিক ঘটনা! কলকাতা হালতু কাণ্ডের ছায়া এবার তেলেঙ্গানার হায়দরাবাদে। আর্থিক টানাটানির জেরে দুই শিশু সন্তানকে খুন করে আত্মঘাতী দম্পতি। মৃত্যু একই পরিবারের ৪ জনের। সম্প্রতি ঘটনাটি ঘটেছে, তেলেঙ্গানার হায়দ্রাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় (OU) থানা এলাকার হাবসিগুড়ার ৮ নম্বর স্ট্রিটে। নিহতদের নাম চন্দ্রশেখর রেড্ডি, স্ত্রী কবিতা রেড্ডি, তাঁদের দুই সন্তান শ্রীতা রেড্ডি এবং বিশ্বন রেড্ডি। শ্রীতা নবম শ্রেণির ছাত্রী এবং বিশ্বন পঞ্চম শ্রেণীর ছাত্র। প্রাথমিক সূত্রের খবর, আর্থিক অনটনের কারণে পরিবারটি চরম পদক্ষেপ নিয়েছে। পুলিশের অনুমান, দম্পতি প্রথমে তাঁদের সন্তানদের শ্বাসরোধ করে হত্যা করেছে, এরপর তাঁরা আত্মঘাতী হয়েছেন।

ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটে উদ্ধার করা হয়েছে। এবং সেখানে লেখা রয়েছে, ‘আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমাদের কর্মজীবনে আমরা মানসিক ও শারীরিকভাবে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। এমন পরিস্থিতিতে আমাদের সামনে আর কোন বিকল্প উপায় ছিল না, তাই আমরা আমাদের জীবন শেষ করে দিচ্ছি। আমাদের ক্ষমা করবেন।’ আরও একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, গত ছয়মাস ধরে চন্দ্রশেখর রেড্ডি বেকার ছিলেন। যার কারণে তাঁদের পক্ষে সংসার চালানো মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। মারাত্মক আর্থিক সংকটের সম্মুখীন হয়েছিলেন তাঁরা।

তাই চরম সিদ্ধান্ত নেন দম্পতি। নিজেদের নাবালক সন্তানদের হত্যা করে নিজেরা আত্মহত্যা করেন। বর্তমানে, পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং ঘটনার পিছনের আসল পরিস্থিতি জানতে তদন্ত করছে। ইতিমধ্যে, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পরিবারের আত্মীয়দের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। যাতে মৃত্যুর আসল কারণ বের করা যায়। উল্লেখ্য, গত মাস থেকেই বাংলায় একের পর এক আর্থিক টানাটানির জেরে মৃত্যুর ঘটনা পাওয়া যাচ্ছে। প্রথমে কলকাতার ট্যাংড়াতে আর্থিক টানাটানির জেরে তিনজনের দেহ উদ্ধার হয়, পরে জানা যায় তাঁদের খুন করা হয়েছে। এরপরই বিপুল ঋণের বোঝা না সইতে পেরে হালতুতে আত্মঘাতী হন একই পরিবারের তিনজন। এছাড়া বীরভূমেও বিপুল ঋণের বোঝা সইতে না পেরে মানসিক অবসাদগ্রস্থ হয়ে স্ত্রীকে খুন করে আত্মঘাতী হন স্বামী।

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি