ওড়িশায় পাঁচ দিন ধরে দোলগোবিন্দ রূপে পূজিত হন মহাপ্রভু জগন্নাথ  

Share:

নিজস্ব প্রতিনিধি:  শুধু ভারত না, বর্তমানে দক্ষিণ এশিয়া ও পাশ্চাত্যের বিভিন্ন দেশগুলিতেও বিভিন্ন ভাবে পালিত হচ্ছে দোল উৎসব। এই জনপ্রিয় ও তাৎপর্যপূর্ণ হিন্দু উৎসবটি প্রেম এবং রঙের উৎসব নামেও পরিচিত ৷ পৌরাণিক কাহিনী মতে এটি রাধা ও কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপনের উৎসব। তবে জানেন কী, ওড়িশার বিভিন্ন গ্রামে কত দিন ধরে দোল উৎসব পালন করা হয় ? যা জানলে হয়তো অনেকেই অবাক হবেন।

প্রচলিত নিয়মানুসারে দোল উৎসবকে কেন্দ্র করে ওড়িশার উপকূলীয় জেলাগুলিতে পাঁচদিন ধরে ‘দোলগোবিন্দ’ হিসেবে পূজিত হন মহাপ্রভু শ্রী জগন্নাথ। দশমী থেকে পূর্ণিমা পর্যন্ত প্রতিদিন এই সমস্ত গ্রামে কৃষ্ণের পূজা করা হয়। এই সময়ে শ্রী রাধাকৃষ্ণের মূর্তি ভগবান জগন্নাথের প্রতিরূপে প্রতিস্থাপিত হয়, কারণ জগন্নাথদেব শ্রী কৃষ্ণেরই আরেক রূপ। দোল পূর্ণিমার মূল আকর্ষণ হল জগন্নাথদেবের শোভাযাত্রা, যেখানে তাঁকে পালকিতে করে ভক্তদের মাঝে বের করা হয়। এই সময় সন্ধ্যায় এক বিশেষ আচার-অনুষ্ঠান পালিত হয়। দুধওয়ালারা ভগবানকে তাঁদের কাঁধে নিয়ে যান, কারণ তাঁদের কৃষ্ণের বংশধর বলে মনে করা হয়। ভক্তরা সুগন্ধিযুক্ত আবির ও রঙ ছিটিয়ে আনন্দ উদযাপন করেন। পুজো ও শোভাযাত্রার শেষে ভগবান জগন্নাথকে বিশেষ স্নান করিয়ে পুনরায় সে সকল মন্দিরে ফিরিয়ে আনে গ্রামবাসীরা। জনশ্রুতি আছে, কিছু অঞ্চলে দোল পূর্ণিমার পর ওড়িয়া পঞ্চাঙ্গ (পঞ্জিকা) পাঠ করা হয়, যা নতুন বছরের সূচনার একটি গুরুত্বপূর্ণ অংশ।

আবার, কোনও কোনও অঞ্চলে এই উৎসব দোল পূর্ণিমার পরেও দশমী পর্যন্ত উদযাপিত হয়, যা দাসা দোলা নামে পরিচিত। এই সময়কালে উপকূলবর্তী  বিভিন্ন গ্রামে বৃহৎ মেলা ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হয়, যা এই অঞ্চলের দোলযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ। জানা যায়, এই গ্রামগুলিতে দোল পূর্ণিমা উপলক্ষে গবাদি পশুদের বিশেষ যত্ন ও পূজা করা। কৃষ্ণলীলার অংশ হিসেবে গোপালক বালক কৃষ্ণের গবাদি পশুদের স্নান করানো হয়, সিঁদুর দিয়ে অভিষিক্ত করা হয়, মালা পরানো হয় এবং নানান রকমের খাবার খাওয়ানো হয়। এছাড়া এই সময়েই ওড়িয়া ক্যালেন্ডার প্রস্তুত করা হয় এবং দোলাবেদীতে দোলগোবিন্দের সামনে এটি পূজা করা হয়।

শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে বিশেষ সজ্জা ও আচার

প্রচলিত প্রথানুসারে দোল পূর্ণিমা উপলক্ষে পুরীর শ্রীমন্দিরের গর্ভগৃহে রত্ন সিংহাসনে উপবিষ্ট তিন দেবতাকে সোনা ও নানা রত্ন দ্বারা অলঙ্কৃত করা হয়। এই সজ্জাকে রাজরাজেশ্বর বেসা বা সুনাবেসা বলা হয়, যা ভক্তদের কাছে অত্যন্ত প্রিয়। এই উৎসবের দিন সকালে শ্রী মন্দিরের দরজা ৩টেয় খোলা হয় এবং ভোর ৪টায় শুদ্ধিকরণের পর মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর ভগবান শ্রী জগন্নাথ, সুভদ্রা ও বলরামকে অলঙ্কার পরানো হয় এবং তাঁদের বিশেষ পুজোর আয়োজন করা হয়। পুজো শেষ হওয়ার পর ভক্তরা একে অপরের গায়ে রঙ মাখিয়ে উৎসব পালন করেন। এই দিনটি ওড়িশায় বসন্তোৎসব নামেও পরিচিত।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪