কঁচিকাঁচারা শাক-সবজি ও ফুলের রস দিয়ে তৈরি করেছে ভেষজ আবির

Share:

নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর ও নদিয়া: প্রত্যেক বছরের মত এ বছরও পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত মেদিনীপুর সদর ব্লকের পলাশী প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচারা কাঁচা হাতে শাকসবজি ও ফুলের রস দিয়ে তৈরি করল ভেষজ আবির। এই ভেষজ আবির নিয়ে তারা মেতে উঠল বসন্ত উৎসবে। বসন্ত উৎসব উপলক্ষ্যে কচিকাঁচাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পালং শাক, ধনেপাতা, বিট, গাজর, হলুদ, পুঁইয়ের পাকা বীজ, গাঁদা ফুল ও অপরাজিতা ফুলের রস এ্যরারুটে মিশিয়ে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করলো আবির। নিজেদের হাতে তৈরি ভেষজ আবির(Aurvedic Abir) দিয়ে একে অপরকে রাঙিয়ে তোলার পাশাপাশি কচিকাঁচাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল চোখে পড়ার মতো।

এই কর্মশালার মধ্যে দিয়েই কচিকাঁচাদের হাতে-কলমে শিক্ষা দেওয়া গেল যে গাছ আমাদের বন্ধু। বিদ্যালয়ের শিক্ষক মহাশয় জানান, পরিবেশ বান্ধব ও নিরাপদ বসন্ত উৎসব পালন করার লক্ষ্যে এই আয়োজন। এক কচিকাঁচা তখন নৃত্য পরিবেশন করছে “বসন্ত এসে গেছে।এদিকে,ভেষজ আবির কেনার ঝোঁক নদিয়া জুড়ে। বসন্ত কে স্বাগত জানাতে রঙবেরঙের ভেষজ রং এবং আবির কিনতে দোকানে ভিড় ক্রেতাদের।

শুক্রবার হোলি উৎসব(Holi Utsav)। তার আগে রঙের বাজারে ভেষজ রঙের চাহিদা তুঙ্গে। বাজারে এখন প্রচুর রং এবং আবিরের ছড়াছড়ি। তবে নদিয়ার রঙের বাজারে ভেষজ আবির কেনার চাহিদা তুঙ্গে। শুধু আবির নয় ভেষজ রং ও দেদার বিকচ্ছে বাজারে। তবে এবারে আবির কেনার দিকেই ঝোঁক দিচ্ছেন ক্রেতারা। তবে অপরদিকে বিক্রেতারাও এখন ভেষজ রং, পিছাকারী কিনতে ভিড় জমাচ্ছে দোকানে।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪