১২ কোটির বিলাসবহুল গাড়ি কিনে বলিউডে হৈচৈ ফেলে দিলেন ঊর্বশী রাউতেলা

তিনিই প্রথম ভারতীয় মহিলা অভিনেত্রী হয়ে উঠেছেন, যিনি রোলস রয়েস কালিনান SUV কেনার ক্ষমতা দেখিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঊর্বশী রাউতেলা, বলিউডের একটি আলোচিত নাম। তেমন বেশি চলচ্চিত্রে অভিনয় না করলেও আইটেম ডান্সে পাকাপোক্ত জায়গা বানিয়ে নিয়েছেন তিনি। এখন শুধু বলিউড নয়, দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও রাজ করছেন ঊর্বশী। অভিনয় থেকেও বিস্ফোরক মন্তব্যের জন্যে বেশিরভাগ সময়ে শিরোনামে থাকেন ঊর্বশী রাউতেলা। দিন কয়েক আগে মুক্তি পেয়েছে ঊর্বশীর ‘ডাকু মহারাজ’- এর ‘দাবিড়ি দিবিড়ি’ গানটি। যেখানে তিনি সুপারস্টার বালাকৃষ্ণের সঙ্গে অভিনয় করে ঝড় তুলেছিলেন। হাঁটুর বয়সী ঊর্বশীর সঙ্গে বালাকৃষ্ণের অশ্লীল নাচ কেউ পছন্দ করেনি। কোরিওগ্রাফারকেও তুলোধনা করতে ছাড়েনি নেটমহল। এ সকল কারণে গানটি ব্যাপক আলোচনায় ছিল। এছাড়াও ঊর্বশীর নামি ফ্যাশনসেন্স নিয়েও মাঝে মধ্যে বিতর্কে ওঠে। এক মিনিট কথা বলার জন্যে ১ কোটি টাকা চার্জ করেন তিনি, এই নিয়েও বিতর্কে মুড়েছিলেন ঊর্বশী।

এবার অভিনেত্রী সংবাদের শিরোনামে এলেন একটি অত্যাধুনিক গাড়ি কেনার জন্যে। যেটি আগে কোনও তারকার কাছে দেখা যায়নি। সম্প্রতি রোলস রয়েসের একটি অনন্য SUV বিলাসবহুল গাড়ির সঙ্গে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সূত্রের খবর, গাড়িটি অন্য কারো নয়, তিনি নিজেই কিনেছেন রোলস রয়েসের এই দুর্দান্ত মডেলটি। তিনিই প্রথম ভারতীয় মহিলা অভিনেত্রী হয়ে উঠেছেন, যিনি রোলস রয়েস কালিনান SUV কেনার ক্ষমতা দেখিয়েছেন। অভিনেত্রী তাঁর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গাড়িটি নিয়ে একটি পোজও দিয়েছেন। যেখানে তাঁকে গাড়িতে বসে থাকতে এবং গাড়ি থেকে নামতে দেখা গিয়েছে। আপনাদের জানিয়ে রাখি, রোলস রয়েস কালিনান গাড়িটি তার শক্তিশালী ইঞ্জিন এবং বিলাসবহুল বৈশিষ্ট্যের জন্যে সারা বিশ্বে খ্যাত।

ভারতে গাড়িটির দাম প্রায় ১২ কোটি টাকা। গাড়িটি দেশের কিছু শীর্ষস্থানীয় শিল্পপতি এবং সেলিব্রিটির কাছে আছে। মুকেশ আম্বানি, শাহরুখ খান, বিবেক অবেরয়, অজয় দেবগন এবং আল্লু অর্জুনের মতো কিছু তারকা এই বিলাসবহুল গাড়িটির মালিক। এই গাড়িটির বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গেলে, রোলস রয়েস কালিনান শক্তিশালী ৬.৭৫ লিটার V12 পেট্রোল ইঞ্জিন দিয়ে সজ্জিত, যা 571 HP শক্তি উৎপন্ন করে এবং 850 NM টর্ক উৎপন্ন করে। এটি ZF-এর 8-স্পিড অটোমেটিক ট্রান্সমিশনের সঙ্গে যুক্ত। যা গাড়ির আকার ওজন বড় হওয়া সত্ত্বেও চমৎকার কর্মক্ষমতা প্রদান করে। এছাড়াও এর কেবিন অনেক উন্নত, বিলাসবহুল বৈশিষ্ট্য যুক্ত।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪