রংয়ের উৎসবে মাতোয়ারা বাংলা, শুভেচ্ছাবার্তায় কী লিখলেন মুখ্যমন্ত্রী মমতা?

Share:

নিজস্ব প্রতিনিধি: রংয়ের উৎসবে মাতোয়ারা গোটা বাংলা। শুক্রবার (১৪ মার্চ) সকালেই রাজ্যবাসীকে দোল পূর্ণিমা ও হোলির শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘“নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল…” সকলকে জানাই দোলযাত্রা ও হোলির আন্তরিক শুভনন্দন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, বাংলার প্রতিটি মানুষের জীবন শান্তি-সম্প্রীতি-ভালোবাসার রঙে রাঙিয়ে উঠুক, বাংলায় মানুষে মানুষে যে ভালোবাসার বন্ধন তা আরো সুদৃঢ় হোক – আজকের এই শুভদিনে এই প্রার্থনাই করি।’ 

বাঙালির বারো মাসে তেরো পার্বন। আর সেই পার্বনের অন্যতম হচ্ছে দোলযাত্রা বা দোল পূর্ণিমা। যা আপামর বাঙালির কাছে রংয়ের উ‍ৎসব। শুধু রং-বাজির দিন। সকাল থেকেই রংয়ের উ‍ৎসবে নিজেকে রাঙাতে নেমে পড়েছেন বঙ্গবাসী। কাকদ্বীপ থেকে কোচবিহার-সব জেলাতেই সাড়ম্বরে পালিত হচ্ছে দোল বা হোলি। উ‍ৎসবের মেজাজে পালিত দোলে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সজাগ দৃষ্টি রেখে চলেছে পুলিশ ও প্রশাসন। রাজ্যের সংবেদনশীল এলাকায় চলছে কড়া নজরদারি। যদিও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কোথাও থেকে কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।  বসন্তকে বরণ করতে গত কয়েকদিন ধরেই চলছিল জোর প্রস্তুতি। অফিস থেকে স্কুল-কলেজে দোলের দিন ছুটি থাকায় রংয়ের উ‍ৎসব আগেই শুরু হয়ে গিয়েছে। সারা গায়ে একরাশ রং মেখে বাড়ি ফিরেছেন পড়ুয়া থেকে কর্মজীবীরা। কারও মুখে নেই কোনও বিরক্তি। সবাই যেন অস্ফুট স্বরে আওড়ে চলছেন বিখ্যাত এক সংস্থার ততোধিক বিখ্যাত বিজ্ঞাপনের জিঙ্গল-দাগ আচ্ছে হ্যায়।

এদিন ভোরের আলো ফোটার খানিক বাদেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে যায় রংয়ের উ‍ৎসব। আট থেকে আশি সবাই রঙিন হতে শুরু করেছেন বসন্তের ছোয়ায়। বেশ কয়েকটি জায়গায় চিরাচরিত ঐতিহ্য মেনে সকাল-সকাল বের করা হয়েছিল প্রভাতফেরি। কোথাও ‘ওরে গৃহবাসী…’, আবার কোথাও ‘রং যেন মোর মর্মে লাগে…’ গানেই ঘুম ভেঙেছে আলসে হিসাবে খানিকটা কুখ্যাতি থাকা বঙ্গবাসীর। আবিরে রাঙা হল মুখ। লাল, নীল, হলুদের সমারোহ। বেলুড় মঠে মঙ্গলারতি দিয়ে দোল উৎসবের সূচনা হয়। ঊষা কীর্তন গেয়ে মন্দির প্রদক্ষিণ করেন সন্ন্যাসী ও ভক্তরা। ইসকনের মন্দিরে দোল খেলা হয় না। তাই মহাপ্রভুর চরণে আবির দিয়ে হয়েছে রঙের উৎসবের সূচনা। বিভিন্ন আবাসন, সামাজিক সংগঠনের তরফেও আয়োজন করা হয়েছে দোল উ‍ৎসবের। বাড়ির বয়স্করা সকালের কাজকর্ম সেরে ফেলার জন্য দেরি করে উ‍ৎসবে সামিল হবেন বলে ভেবেছিলেন। কিন্তু তা হওয়ার কী জো রয়েছে। ছোট্টরা পিচকারি থেকে রঙিন জল ছিটিয়ে অপরাধ ঢাকতে চি‍ৎকার করে উঠেছে, বুঢ়া না মানো হোলি হ্যায়। আকাশ ঢেকেছে রং-বেরংয়ের আবিরে। সেই সঙ্গে চলছে দেদার খানাপিনার আয়োজন। 

 

 

 

 

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪