Loading live market data...
Loading active stocks...
Connecting...

বন্ধুদের বিরক্ত করতে হবে না! আইপিএলের ১০ দলের অধিনায়কদের নাম জেনে রাখুন

Share:

ইন্দ্রজি‍ৎ রায়:  ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে IPL 2025-এর 18তম আসরের সময়সূচি। এবারের টুর্নামেন্টে মোট 13টি ভেন্যুতে 74টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশেষ আকর্ষণ হিসেবে তিনটি দল তাদের নির্ধারিত দ্বিতীয় হোম গ্রাউন্ডেও অন্তত দুটি করে ম্যাচ খেলবে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ 22 মার্চ, কলকাতার ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত হবে, যেখানে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ( Kolkata Knight Riders) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। ফাইনালও হবে একই ভেন্যুতে, আগামী ২৫ মে।

IPL 2025: কে কোন দলের অধিনায়ক?

বেশ কিছু নতুন মুখ অধিনায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন। চমক হিসেবে রয়েছে চেন্নাই সুপার কিংস (CSK)-এর নতুন ক্যাপ্টেন, যেখানে মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)-র জায়গায় দায়িত্ব পেয়েছেন ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। এছাড়া মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দলের নেতৃত্ব আবারও ফিরে পেয়েছেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)।

চেন্নাই সুপার কিংস (CSK)- ঋতুরাজ গায়কোয়াড়
দিল্লি ক্যাপিটালস (DC) – অক্ষর পটেল
গুজরাট টাইটান্স (GT)- শুভমন গিল
কলকাতা নাইট রাইডার্স (KKR)- অজিঙ্কা রাহানে
লখনউ সুপার জায়ান্টস (LSG)- ঋষভ পন্থ
মুম্বই ইন্ডিয়ান্স (MI)- হার্দিক পান্ডিয়া
পঞ্জাব কিংস (PBKS)- শ্রেয়স আইয়ার
রাজস্থান রয়্যালস (RR)- সঞ্জু স্যামসন
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)- রজত পাতিদার
সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)- প্যাট কামিন্স

বড় পরিবর্তন

ধোনির পরবর্তী অধ্যায়: দীর্ঘদিন ধরে CSK-এর নেতৃত্ব দেওয়া ধোনির জায়গায় নতুন অধিনায়ক হিসেবে আসছেন ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) । তরুণ এই ওপেনারের ওপর এবার বড় দায়িত্ব পড়েছে।

কলকাতা নাইট রাইডার্স (KKR)-এ নতুন অধিনায়ক: আশ্চর্যজনকভাবে এবার দলের অধিনায়কের ভূমিকায় দেখা যাবে অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)-কে। অভিজ্ঞ এই ব্যাটসম্যান কীভাবে দলকে সামলাবেন, সেটাই এখন বড় প্রশ্ন।

ঋষভ পন্থ-এর প্রত্যাবর্তন: চোট কাটিয়ে IPL-এ ফিরে আসছেন ঋষভ পন্থ (Rishabh Pant) এবং একেবারে Lucknow Super Giants (LSG) দলের নেতৃত্বে। এটি তার কাছে বড় পরীক্ষা।

হার্দিক পাণ্ড্য বনাম রোহিত শর্মা: মুম্বই ইন্ডিয়ান্স (MI)-এর নেতৃত্ব নিয়ে বিতর্ক কমেনি। আবারও Hardik Pandya দায়িত্ব পেলেও, ভক্তদের একাংশ এখনও চান Rohit Sharma-কে ক্যাপ্টেন হিসেবে দেখতে।

RCB-এর নতুন ক্যাপ্টেন: বিরাট কোহলি (Virat Kohli) ও ফাফ-ডু প্লেসি (Faf du Plessis)-এর পর এবার রজত পাতিদার (Rajat Patidar)-এর কাঁধে দলের দায়িত্ব। নতুন অধিনায়ক হিসেবে তার পারফরম্যান্স কেমন হয়, তা দেখার বিষয়।

IPL 2025 নতুন অধিনায়কদের জন্য বড় একটি পরীক্ষা হতে চলেছে। অনেক তরুণ খেলোয়াড় যেমন নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছেন, তেমনি অভিজ্ঞ খেলোয়াড়দের জন্যও এটি গুরুত্বপূর্ণ মরসুম। এবার দেখা যাক, কার হাতে ওঠে IPL 2025-এর শিরোপা!

গেরুয়া আলোয় ঝলমল করছে রাজ্যের সচিবালয় ‘নবান্ন’

বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দশম শ্রেণীর ছাত্র

জানেন কোন শহরকে ভারতের লেবুর রাজধানী বলা হয়? ৯০% মানুষই বলতে পারবেন না

ঘুমানোর সময় ভুল করেও এই দিকে মাথা রাখবেন না! জানুন বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক নিয়ম

নয়াগ্রামে বাজি ফাটাতে গিয়ে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই খড়ের গাদা

নন্দকুমারে জনপ্লাবনে থমকে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়, তারপর কী ঘটল…

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

অ্যাপ অন করলেই টবে পৌঁছবে জল! কীভাবে ফোনের মাধ্যমে যত্ন নেবেন বাগানের?

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

মেদিনীপুর থেকে আরও চার বিজেপি বিধায়ক মন্ত্রিসভায়, তাঁরা কারা?

বিজেপি ক্ষমতায় আসতেই বন্ধ জুলুমবাজি! এবার যৌন পল্লীতেও উড়ল গেরুয়া আবির

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেতন কত? সোমবার থেকেই শুরু হচ্ছে কাজ