‘সরাসরি মুখ্যমন্ত্রী’-তে জমা পড়া অভিযোগের দ্রুত সুরাহায় বিশেষ আধিকারিক নিয়োগ

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনের বছরই নবান্ন দখলের ভোটযুদ্ধ। হিসাবমতো বিধানসভা ভোটের আর বাকি এক বছর। আর ভোটকে পাখির চোখ করে এখন থেকেই কোমর কষে ঝাঁপিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে তাঁর দফতরে জমা পড়া আম আদমির  অভিযোগের দ্রুত সুরাহা করতে এক দুঁদে আমলাকে দায়িত্ব দেওয়া হল। গত বৃহস্পতিবারই (১৩ মার্চ) রাজ্যের কর্মী বিনিয়োগ ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর অধীনস্থ পরিকল্পনা রূপায়ণ এবং অভিযোগ নিরসন দফতরের বিশেষ সচিব হিসাবে দায়িত্ব সামলাবেন আইএএস দীপঙ্কর মণ্ডল। আর ওই নিয়োগ নিয়েই নবান্নের অন্দরে জল্পনা শুরু হয়েছে। নামপ্রকাশে অনিচ্ছুক রাজ্যের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন ‘মুখ্যমন্ত্রীর দফতরে জমে থাকা যাবতীয় অভিযোগের দ্রুত সুরাহা করতেই এই বিশেষ নিয়োগ করা হয়েছে। সাধারণ মানুষকে যাতে মাসের পর মাস হা-পিত্যেশ করে বসে না থাকতে হয়, তার জন্যই এই নিয়োগ।’

‘দুয়ারে সরকার’ কর্মসূচির মাধ্যমে বাংলার সাধারণ মানুষের দরজায় প্রশাসনকে পৌঁছে দেওয়ার পরেই ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নামে এক হেল্পলাইন নম্বর চালু করা হয়। উদ্দেশ্য ছিল, বিভিন্ন সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে রাজ্যবাসী সমস্যার মুখে পড়ছেন কিনা তা জেনে অবিলম্বে সমাধান করা। তাতে ব্যাপক সাড়া মেলে। প্রতিদিনই ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ হেল্পলাইন নম্বরে প্রচুর অভিযোগ জমা পড়ছে। সেই অভিযোগ খতিয়ে  দেখে সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। অনেকেই ‘সরাসরি’ মুক্যমন্ত্রী-তে ফোন করে নানা সরকারি সুযোগ-সুবিধা পেয়েছেন। কিন্তু সাধারন মানুষের কাছ থেকে জমাপড়া অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছে প্রশাসনিক আধিকারিকদের। ফলে অভিযোগের পাহাড় জমেছে। বিরোধীরা ওই সুযোগ নিয়ে অভিযোগকারী সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছেন। তাতে রাজ্য সরকারের বিরুদ্ধে খানিকটা হলেও ক্ষোভ জন্মেছে।

রাজ্যের মানুষের জানানো অভিযোগের নিষ্পত্তি করা যায়, সেই বিষয়ে উদ্যোগী হতে শীর্ষ আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আগামী বিধানসভা ভোটের কথা মাথায় রেখে জমা পড়া অভিযোগের দ্রুত নিষ্পত্তি করতে তাই একজন দুঁদে আমলাকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দায়িত্বপ্রাপ্ত আধিকারিকই জমা পড়া অভিযোগ ঝাড়াই-বাছাই করে এ বিষয়ে চটজলদি সিদ্ধান্ত নেবেন।

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর