আচমকাই তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের হয়ে আসরে অধীর, অন্য গন্ধ পাচ্ছেন রাজনৈতিক পণ্ডিতরা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: হুমায়ূন কবির যদি হুমায়ূন অধিকারী হত, কিংবা হুমায়ূন ব্যানার্জি হত, আপনি এটা করতে পারতেন? কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর(Adhir Ranjan Chowdhury) করা এই প্রশ্নের পাল্টা উত্তরে হুমায়ুন কবীর(Humayun Kabir) বলেন শোকজ আমাকে করা হয়েছে। তার আমি উত্তর যথাযথভাবে দিয়েছি শৃঙ্খলা রক্ষা কমিটিকে। এর আগের ডাক্তার শান্তনু সেন ও আরাবুল হোসেনকে দল সাসপেন্ড করেছে। অধীর রঞ্জন চৌধুরীর আমাকে নিয়ে এত চিন্তিত হওয়ার প্রয়োজন নেই।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আপনি নিরপেক্ষ হচ্ছেন না কেন ? অধীর রঞ্জন চৌধুরীর এই প্রশ্নের উত্তরে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন, আপনাকেও আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক তরাই উৎরাই এর মধ্যে দিয়ে এগোতে হয়েছে। জেলেও যেতে হয়েছে। সবটাই আমরা জানি।

আপনি হুমায়ূন কবিরকে শোকজ করছেন, কিন্তু যার বিরুদ্ধে হুমায়ূন কবির বলছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? ভরতপুরের বিধায়কের পাল্টা মন্তব্য, যখন নির্বাচনের সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং অসমের মুখ্যমন্ত্রীরা এসে হুমায়ুন কবীরকে আক্রমণ করেছিল তখন আপনি প্রতিবাদ করেন নি কেন অধীর বাবু?এই হুমায়ূন কবীর যেদিন লোকসভা নির্বাচন চলাকালীন আপনার নির্দেশে সাম্প্রদায়িক ভাষণ দেয়,
আপনি সেদিন কোনো কথা বলেননি, কারণ সেদিন আপনার লক্ষ্য ছিল সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে আমাকে হারানো।আজ আপনার কাজ ফুরিয়েছে, তাই আপনি হুমায়ূনকে শোকজ করে বোঝাতে চাইছেন, ‘আমি মুসলমানদের পরোয়া করি না’।”অধীর চৌধুরীর ওই কথার পাল্টা প্রতিক্রিয়া জেলার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের। তিনি জানান শুভেন্দু অধিকারী যে বক্তব্য বিধানসভার গেটের বাইরে দিয়েছেন তাতে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে না সেই বক্তব্য তিনি ফিরিয়ে নিন। উনি যে ভোটে নন্দীগ্রাম থেকে জিতেছেন তার থেকে অনেক বেশি ভোটে ভরতপুর থেকে হুমায়ুন কবীর জিতেছেন। তার নিজের শুভেন্দু অধিকারীকে টাচ (Touch)করার কোন স্বপ্ন নেই। প্রতিদিন তিনি নিজে বিধানসভায় যান।

পারলে শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) তাকে চ্যাংদোলা করে বাইরে ফেলে দেখাক। কৌস্তুভ বাগচী ভরতপুরের বিধায়ককে ক্ষমতায় এলে পাকিস্তানে পাঠাবে বলে যে হুমকি দিয়েছেন এবং বাংলাদেশের জমি বসবাসের জন্য কেনার জন্য যে পরামর্শ দিয়েছেন সেই প্রসঙ্গে হুমায়ুন কবীর বলেন, ভারতবর্ষটা শুধুমাত্র কৌস্তব বাবুর একার দেশ নয়। এই দেশে ভরতপুরের বিধায়কের পূর্বপুরুষরা দীর্ঘদিন ধরে আছেন। ভারতবর্ষের যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেখানকার মুসলমানদের কি ভারতবর্ষ থেকে উৎখাত করে দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে কৌস্তুভ বাগচীর(Kaustav Bagchi) নাম উল্লেখ করে ফের ভরতপুরে তৃণমূল বিধায়ক বিতর্কিত মন্তব্য করেন। ক্রমাগত ভরতপুরের বিধায়কের বিতর্কিত মন্তব্যকে ঘিরে রাজ্যের রাজনীতির পারদ চড়ছে। এদিকে হঠাৎ অধীর রঞ্জন চৌধুরী ভরতপুরের বিধায়কের হয়ে আসরে নামায় নাকে অন্য গন্ধ টের পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়া পাক সেনাপ্রধানকে কড়া কথা শোনালেন ইরানের স্পিকার

প্লে-অফের দৌড়ের লড়াইয়ে থাকতে পঞ্জাবের চাই ১৯৭ রান

রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, কী কী করা যাবে না…

কত শূন্যপদ? সরকারি দফতরগুলোর কাছে ৩ জুনের মধ্যে রিপোর্ট তলব নবান্নের

প্রখর তাপপ্রবাহে শান্তিপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে জলছত্র, দেওয়া হচ্ছে তরমুজ ও জল

ঘরে বসে প্রতি মাসে ঢুকবে ১০ হাজার টাকা, Post Office-এর এই স্কিম সম্পর্কে জানেন?

গারুলিয়া পুরসভার ১১ জন কাউন্সিলরের গণ ইস্তফা, বাকি ১০ জন দিতে পারেন সোমবার

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন তিন বাংলাদেশি যুবক

মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

আরজি কর কাণ্ড: অভীক দে’র বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ

বামনগোলা গ্রামীণ হাসপাতালে বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু, বিশিষ্ট চিকিৎসকদের আনার পরিকল্পনা

অ্যাম্বুলেন্সে করে ছাগল চুরি! হুগলিতে গ্রেফতার তিনজন