মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হোয়াইট হাউসে যাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ, শনিবার নয়াদিল্লিতে সেই আমন্ত্রণ পত্র আনুষ্ঠানিকভাবে মোদির হাতে তুলে দিলেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। চারদিনের জন্য সস্ত্রীক ভারত সফরে এসেছেন মার্কিন বিদেশসচিব (বিদেশমন্ত্রী) মার্কো রুবিও। আজ, শনিবার সকালেই কলকাতা বিমানবন্দরে অবতরণ করে মার্কিন বিদেশসচিবের বিমান। সেখান থেকে তালতলায় মাদার হাউজ ও ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরে সোজা নয়াদিল্লির উদ্দেশে রওনা দেন মার্কো রুবিও। সেখানে গিয়েই প্রধানমন্ত্রীর বাসভবনে মোদির সঙ্গে একাধিক বিষয়ে বৈঠক করেন মার্কিন বিদেশসচিব। সেই বৈঠকেই মোদির হাতে হোয়াইট হাউসের আমন্ত্রণ পদ তুলে দেন মার্কো।

আরও পডুন: বিয়ের ২৫ দিনের মাথায় আত্মঘাতী নববধূ, শোক সামলাতে না পেরে গলায় দড়ি স্বামীর

এক ঘণ্টা ধরে মোদির সঙ্গে বৈঠক হয়েছে মার্কো রুবিও-র। সূত্রের খবর, এই বৈঠকে আলোচনা হয়েছে, আমেরিকা-ভারতের মধ্যে বাণিজ্য, জ্বালানি বিষয়ে। মধ্যপ্রাচ্য যখন অশান্ত, বন্ধ হরমুজ প্রণালি, তখন মার্কিন বিদেশসচিবের ভারত সফরকে ঘিরে বিশ্বমঞ্চে আলোচনা শুরু হয়েছে। যদিও রুবিও-র এই সফরে আলাদা করে কোনও চুক্তি ভারতের সঙ্গে আমেরিকা করে কিনা সেই বিষয়ে কিছুই জানা যায়নি। মার্কিন বিদেশসচিবের সঙ্গে বৈঠকের পর মোদি সেই বিষয়ে এক্সে একটি পোস্ট করেন। তাতে তিনি লেখেন, ‘আমরা ভারত ও আমেরিকার কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেছি। শুধু তা-ই নয়, আলোচনায় উঠে এসেছে বৈশ্বিক এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলিও।’

তবে শুধুই মোদি নন, এই সফরকালে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও-র। এছাড়াও এই সফরকালে জয়পুর, আগ্রাতেও সস্ত্রীক ঘুরতে যাওয়ার কথা রয়েছে তাঁর।

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন তিন বাংলাদেশি যুবক

আরজি কর কাণ্ড: অভীক দে’র বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ

বামনগোলা গ্রামীণ হাসপাতালে বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু, বিশিষ্ট চিকিৎসকদের আনার পরিকল্পনা

অ্যাম্বুলেন্সে করে ছাগল চুরি! হুগলিতে গ্রেফতার তিনজন

হাসপাতালের চার তলা থেকে পড়ে মৃত্যু চিকিৎসাধীন রোগীর, ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জে

বিয়ের ২৫ দিনের মাথায় আত্মঘাতী নববধূ, শোক সামলাতে না পেরে গলায় দড়ি স্বামীর

‘এমন ছেলে সব বাবা যেন পায়,’ বরুণের প্রশংসায় কান্নায় ভেঙে পড়লেন ডেভিড

তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার সাদা থান, শোরগোল বোলপুরে

মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

উত্তরে ভারী বৃষ্টি,মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণের সব জেলায় অস্বস্তিকর আবহাওয়া

সব জল্পনার অবসান, বিশ্বকাপে খেলছেন ফুটবলের রাজপুত্র মেসি

রুক্মিণীর বিকিনি পরা ছবি ভাইরাল! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কান্তারা খ্যাত অভিনেত্রীর