ঘরে বসে প্রতি মাসে ঢুকবে ১০ হাজার টাকা, Post Office-এর এই স্কিম সম্পর্কে জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: অবসরের পর নিয়মিত আয়ের চিন্তা? পোস্ট অফিসের এই সরকারি স্কিমে বিনিয়োগ করলেই মাসে মাসে আসবে সুদের টাকা। এককালীন বিনিয়োগ করেই মাসে নিয়মিত আয় করার সুযোগ দিচ্ছে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম বা MIS।

পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্প (POMIS) বর্তমানে নিরাপদ বিনিয়োগের অন্যতম জনপ্রিয় বিকল্প। বিশেষ করে অবসরপ্রাপ্ত ব্যক্তি কিংবা যাঁরা নির্দিষ্ট মাসিক আয় চান, তাঁদের মধ্যে এই স্কিমের চাহিদা বেশি। কেন্দ্রীয় সরকারের সমর্থিত এই সঞ্চয় প্রকল্পে নির্দিষ্ট হারে সুদ দেওয়া হয়, যা প্রতিমাসে বিনিয়োগকারীর অ্যাকাউন্টে জমা পড়ে। বর্তমানে এই প্রকল্পে বার্ষিক ৭.৪ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। পোস্ট অফিসের নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি সিঙ্গেল অ্যাকাউন্টে সর্বাধিক ৯ লক্ষ টাকা এবং জয়েন্ট অ্যাকাউন্টে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন।

আরও পড়ুন: পেট্রোল-ডিজেলের দাম ৬ টাকা কমানোর কথা জানাল এই দেশের সরকার

যদি কোনও বিনিয়োগকারী জয়েন্ট অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা জমা রাখেন, তাহলে বর্তমান সুদের হারে প্রতি মাসে প্রায় ৯ হাজার ২৫০ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। সেই হিসাবে বছরে সুদ বাবদ আয় দাঁড়ায় প্রায় ১ লক্ষ ১১ হাজার টাকা। এই স্কিমের মেয়াদ পাঁচ বছর অর্থাৎ পাঁচ বছর ধরে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের সুদ পাওয়া যাবে। পুরো মেয়াদ শেষে সুধুমাত্র সুদ থেকেই মোট প্রায় ৫ লক্ষ ৫৫ হাজার টাকা আয় হতে পারে। পাশাপাশি, মেয়াদ শেষে মূল বিনিয়োগের টাকাও ফেরত পাওয়া যায়।

তবে এই অ্যাকাউন্ট নির্দিষ্ট সময়ের আগে বন্ধ করতে চাইলে কিছু নিয়ম প্রযোজ্য হয়। অ্যাকাউন্ট খোলার এক বছরের মধ্যে MIS বন্ধ করা যায় না। আবার এক বছর পর কিন্তু তিন বছরের আগে অ্যাকাউন্ট বন্ধ করলে জমা অর্থের ২ শতাংশ কেটে নেওয়া হয়। এরপর অবশিষ্ট টাকা ফেরত দেওয়া হয়। কম ঝুঁকিতে নিয়মিত মাসিক আয়ের সুবিধার কারণেই পোস্ট অফিসের এই স্কিম বর্তমানে বহু বিনিয়োগকারীর কাছে নির্ভরযোগ্য বিকল্প হয়ে উঠেছে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ