রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, কী কী করা যাবে না…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। চলতি বছরের মোট ১লক্ষ ২০ হাজার ৮৫৬ জন পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেছেন। মোট ২৬৭ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। এরমধ্যে রাজ্যে ২৬৪ টি কেন্দ্রে ও ত্রিপুরায় দুটি কেন্দ্রে এবং অসমের একটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষার্থীদের পরীক্ষা হলে দেড় ঘন্টা আগে পৌঁছাতে হবে। মেটাল ডিটেক্টর এর মাধ্যমে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে তল্লাশি করা হবে। তারপর তাদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে। জালিয়াতি রুখতে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর সম্বলিত রোভিং অবজারভারদের মোতায়েন করা হয়েছে। প্রতি চারটি কেন্দ্রের ক্লাসটারের জন্য একজন করে রোভিং অবজারভার নিয়োগ করা হয়েছে।

প্রতিটি পরীক্ষা কেন্দ্রের জন্য পর্যাপ্ত বোর্ড অবজারভার নিয়োগ করা হয়েছে। যেকোনো ধরনের জালিয়াতি রুখতে গোপন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার ওএমআর(OMR) শিট সাধারণ কাগজের মতো হলেও তার নিচে আরেকটি হুবহু নকল বা ডুবলিকেট কপি জোড়া থাকবে। দুটি পাতা আলাদা করা থাকবে। যাতে একটি পাতা পরীক্ষা কেন্দ্রের জমা দেওয়া যায় এবং অন্য পাতাটি পরীক্ষার্থী বাড়ি নিয়ে যেতে পারেন।

সারা রাজ্য জুড়ে নিরিবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা ষষ্ঠ পরিবহন পরিষেবা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের এবং প্রশাসনিক সহযোগিতা চাওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে। রাজ্যে সরকার বদলের পর আয়োজিত হতে চলেছে প্রথম প্রতিযোগিতামূলক পরীক্ষা। তাই এই পরীক্ষাকে কেন্দ্র করে যাতে কোথাও কোন অপ্রীতিকার ঘটনা না ঘটে, তার জন্য নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে পরীক্ষা কেন্দ্রগুলিকে ঘিরে। রেল ও সড়কপথে পরীক্ষার্থীদের যাতায়াতের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য রবিবার সকাল থেকে বাড়তি পুলিশ নামানো হচ্ছে রাস্তায়।

কত শূন্যপদ? সরকারি দফতরগুলোর কাছে ৩ জুনের মধ্যে রিপোর্ট তলব নবান্নের

প্রখর তাপপ্রবাহে শান্তিপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে জলছত্র, দেওয়া হচ্ছে তরমুজ ও জল

ঘরে বসে প্রতি মাসে ঢুকবে ১০ হাজার টাকা, Post Office-এর এই স্কিম সম্পর্কে জানেন?

গারুলিয়া পুরসভার ১১ জন কাউন্সিলরের গণ ইস্তফা, বাকি ১০ জন দিতে পারেন সোমবার

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন তিন বাংলাদেশি যুবক

আরজি কর কাণ্ড: অভীক দে’র বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ

বামনগোলা গ্রামীণ হাসপাতালে বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু, বিশিষ্ট চিকিৎসকদের আনার পরিকল্পনা

অ্যাম্বুলেন্সে করে ছাগল চুরি! হুগলিতে গ্রেফতার তিনজন

মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, কী কী করা যাবে না…

হাসপাতালের চার তলা থেকে পড়ে মৃত্যু চিকিৎসাধীন রোগীর, ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জে

বিয়ের ২৫ দিনের মাথায় আত্মঘাতী নববধূ, শোক সামলাতে না পেরে গলায় দড়ি স্বামীর