সাতসকালে এক অফিসগামী মিনিবাসে আগুন লেগে মৃত্যু ৪ কর্মীর

ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার (১৯ মার্চ) সাতসকালে মহারাষ্ট্রের পুণে শহরের হিঞ্জেওয়াড়ি এলাকায় একটি অফিসগামী মিনিবাসে আচমকাই আগুন লেগে চার জন মারা গিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, পুনেঃ ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার (১৯ মার্চ) সাতসকালে মহারাষ্ট্রের পুণে শহরের হিঞ্জেওয়াড়ি এলাকায় একটি অফিসগামী মিনিবাসে আচমকাই আগুন লেগে চার জন মারা গিয়েছেন। জানা গিয়েছে, নিহত চারজন একই বেসরকারি সংস্থার কর্মচারী ছিলেন। ঘটনার সময় একদল কর্মচারী বহন করে অফিসের উদ্দ্যেশ্য রওনা দিয়েছিল বেসরকারি সংস্থার মিনিবাসটি। কিন্তু রাস্তার মাঝেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। জানা যায়, হিঞ্জেওয়াড়ি এলাকায় পৌঁছতেই অফিসগামী মিনিবাস টির নিচে আগুন জ্বলে ওঠে। তৎক্ষণাৎ কালো ধোঁয়া বেরোতে শুরু করে। এমন অবস্থা দেখতে পেয়েই গাড়ির চালক গাড়ি থামিয়ে দেয়। এবং তাৎক্ষণিক ভাবে গাড়ি থেকে সামনের কর্মীরা নেমে যান।

গাড়িতে মোট ১২ জন অফিস কর্মী ছিলেন। কিন্তু সেই সময়ে গাড়ির দরজা না খোলায় পেছনে থাকা চার কর্মী দমবন্ধ হয়ে মারা যান। একজন কর্মকর্তা জানিয়েছেন, পিম্প্রি চিঞ্চওয়াড় এলাকার হিঞ্জেওয়াড়িতে বুধবার সকাল ৮ টা নাগাদ ঘটনাটি ঘটেছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। আহতদের হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং চারটি মৃতদেহই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।

হিঞ্জেওয়াড়ির ডেপুটি পুলিশ কমিশনার বিশাল গায়কওয়াড় জানিয়েছেন, একটি টেম্পো ট্রাভেলার একটি বেসরকারী সংস্থার কিছু কর্মচারীকে বহন করে তাঁদের অফিসে নিয়ে যাচ্ছিল।ডাসাল্ট সিস্টেমেসের কাছে পৌঁছানোর পর হঠাৎ গাড়িটিতে আগুন ধরে যায়, যার ফলে চালক গতি কমিয়ে ফেলেন। কিছু কর্মচারী বেরিয়ে আসতে সক্ষম হলেও, তাদের চার সহকর্মী সঠিক সময়ে বেরিয়ে আসতে পারেননি গাড়ি থেকে। তাঁরাই মারা যান। উল্লেখ্য, গত শনিবার পুনের ওয়ানওয়াড়ি এলাকায় একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগে গিয়েছিল। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

 রাসমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করতে আজ কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি