ছত্তিশগড়ে গুলির লড়াইয়ে ২২ মাওবাদীকে খতম করল নিরাপত্তা বাহিনী

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে নিরাপত্তা বাহিনীর একটি দল বিজাপুর এবং দান্তেওয়াড়ার সীমান্তে গঙ্গালুর থানা এলাকায় নকশাল বিরোধী অভিযানে নেমেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবারও বড় সাফল্য ভারতীয় নিরাপত্তা বাহিনীর। ছত্তিশগড়ের বিজাপুর এবং দান্তেওয়াড়ায় পরপর দুটা অভিযান চালিয়ে ২২ জন মাওবাদীকে খতম করে জাহান্নামে পাঠাল ভারতীয় নিরাপত্তা বাহিনী। তবে দুঃখের বিষয়, নিরাপত্তা বাহিনীর এই বিশাল অভিযানে শহিদ হয়েছেন একজন ভারতীয় সেনা। গোপন সূত্রে খবর পেয়ে, মাওবাদীদের উপর অতর্কিত আক্রমণ চালিয়ে ২২ জন মাওবাদীকে এনকাউন্টার করেছে নিরাপত্তা বাহিনী। এটা ভারতীয় নিরাপত্তা বাহিনীর আরও একটি বিশাল সফলতা। নিরাপত্তা বাহিনী সংঘর্ষস্থল থেকে বিপুল পরিমাণে অস্ত্র এবং গোলা বারুদও উদ্ধার করেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে নিরাপত্তা বাহিনীর একটি দল বিজাপুর এবং দান্তেওয়াড়ার সীমান্তে গঙ্গালুর থানা এলাকায় নকশাল বিরোধী অভিযানে নেমেছিল। নিরাপত্তা বাহিনীর অতর্কিত আক্রমণ দেখেই পাল্টা গুলি চালাতে শুরু করে নকশালদের দল। নকশাল এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। দুটি পৃথক অভিযানে দলটি ২২ জন মাওবাদীকে খতম করেছে। তার মধ্যে বিজাপুরে ১৮ জন এবং কাঁকরে-তে ৪ জন মাওবাদীকে খতম করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।তবে এই গোলাগুলি সংঘর্ষে বিজাপুরের DRG-র একজন সেনা শহিদ হয়েছেন। ইতিমধ্যে সংঘর্ষস্থল থেকে ১৮ জন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও, ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে।

উল্লেখ্য, গত সপ্তাহে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছিলেন যে, গত সপ্তাহে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় ১৭ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণকারী সকলেই নকশাল নিষিদ্ধ নকশাল সংগঠনের গাঙ্গালুর এরিয়া কমিটিতে বিভিন্ন পদে সক্রিয় ছিলেন। সম্প্রতি, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন। বৈঠকের পর তিনি টুইটারে জানিয়েছিলেন যে, এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নকশালবাদ সম্পূর্ণরূপে নির্মূল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন তিনি। অবশেষে রাজ্য ও কেন্দ্রের যৌথ প্রচেষ্টার ফলে নকশালপন্থী সংগঠন গুলির দখল দুর্বল হয়ে পড়েছে, তা স্পষ্ট!

 

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

বৃষ্টির মেঘ কাটলেই নামবে পারদ, মঙ্গলবার থেকে শীতের আমেজ বাড়ার ইঙ্গিত

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি