নম্বর বাড়িয়ে দেওয়ার টোপে ছাত্রীদের ধর্ষণ, ৭২ ঘন্টা বাদে পুলিশি জালে হাথরসের অধ্যাপক

Share:

নিজস্ব প্রতিনিধি, হাথরস: নম্বর বাড়িয়ে দেওয়া-সহ একাধিক টোপ দেখিয়ে ছাত্রীদের ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনায় জড়িত হাথরসের অধ্যাপক রজনীশ কুমারকে অবশেষে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ ওঠার পর গ্রেফতারির হাত থেকে বাঁচতে গত ৭২ ঘন্টা পালিয়ে বেড়াচ্ছেন গুণধর অধ্যাপক। তবে শেষ রক্ষা হয়নি। গোপন ডেরা থেকে তাঁকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। জেরায় ছাত্রীদের যৌন হেনস্থার কথা স্বীকার করেছে গুণধর অধ্যাপক। কিন্তু কত ছাত্রীকে যৌন হেনস্থা করেছে এবং তাদের অশ্লীল ভিডিও তৈরি করে ব্ল্যাকমেল করেছে তা জানাতে পারেনি।

সম্প্রতি জাতীয় মহিলা কমিশনে এক নির্যাতিতা নিজের নাম-ঠিকানা উল্লেখ না করে হাথরসের ফুলচাঁদ বগলা কলেজের ভুগোলের বিভাগীয় প্রধান রজনীশ কুমারের কুকীর্তির কথা জানান। কীভাবে পরীক্ষায় বাড়তি নম্বর এবং চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে ছাত্রীদের ফাঁসিয়ে তাঁদের যৌন হেনস্থা করতেন চিঠিতে তার ভয়াবহ বর্ণনা করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, ছাত্রীদের ভুলিয়ে কখনও নিজের বাড়িতে, আবার কখনও কলেজের মধ্যেই ধর্ষণ বা যৌন হেনস্থা করতেন অধ্যাপক রজনীশ। শুধু তা-ই নয়, ওই দৃশ্য  গোপন ক্যামেরায় রেকর্ড করে রাখতেন। পরে সেই সব ছবি ভিডিয়ো দেখিয়ে ছাত্রীদের ‘ব্ল্যাকমেল’ করতেন। জাতীয় মহিলা কমিশনের তরফে চিঠিতে পাঠানো হয় উত্তরপ্রদেশ পুলিশের কাছে। অভিযোগ তদন্ত করে দেখতে বলা হয়।

তদন্তে নেমেই চমকে যায় পুলিশ। একাধিক ছাত্রী অভিযোগ করেন, গত চার বছর ধরেই নানা টোপ দিয়ে কুকর্ম করে চলছিলেন ভূগোলের বিভাগীয় প্রধান রজনীশ কুমার। অভিযুক্ত অধ্যাপকের বাড়িতে হানা দিয়ে তার মোবাইল ফোন উদ্ধার করেন তদন্তকারীরা। ফরেনসিক দল ওই ফোন থেকে ৬৫টি অশ্লীল ভিডিও উদ্ধার করেছে। যেগুলির বেশির ভাগই ছাত্রীদের। পুলিশ জানিয়েছে, এই সব ভিডিও এবং ছবি মুছে দিয়েছিলেন অধ্যাপক। তবে প্রযুক্তির ব্যবহারে ফরেন্সিক দল সেই ভিডিও এবং ছবি উদ্ধার করতে সক্ষম হয়েছে। কিছু ভিডিও পর্ন ওয়েবসাইটে আপলোড করা হয়েছে বলেও দাবি পুলিশের। ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। কলেজ কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গেই কুকীর্তির নায়ক রজনীশকে বরখাস্ত করেন। আসল চরিত্র প্রকাশ্যে আসার পরেই গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত। তবে শেষ রক্ষা হয়নি।  

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

বৃষ্টির মেঘ কাটলেই নামবে পারদ, মঙ্গলবার থেকে শীতের আমেজ বাড়ার ইঙ্গিত

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি