মাঝ আকাশেই মৃত্যু? অবতরণের পর বিমান থেকে উদ্ধার যাত্রীর মৃতদেহ

শুক্রবার (২১ মার্চ) দিল্লি থেকে লখনউতে অবতরণের পর বিমানসংস্থা এয়ার ইন্ডিয়ার একটি উড়ান থেকে মিলল একজন যাত্রীর মৃতদেহ। নিহত ব্যক্তির নাম আসিফুল্লা আনসারি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুক্রবার (২১ মার্চ) দিল্লি থেকে লখনউতে অবতরণের পর বিমানসংস্থা এয়ার ইন্ডিয়ার একটি উড়ান থেকে মিলল একজন যাত্রীর মৃতদেহ। নিহত ব্যক্তির নাম আসিফুল্লা আনসারি। প্রতিবেদন অনুযায়ী, আজ সকাল ৮ টা ১০ মিনিট নাগাদ লখনউয়ের চৌধুরী চরণ সিংহ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি সফলভাবে অবতরণ করেন। এরপর বিমান থেকে সকল যাত্রী নেমে গেলেও একজনকে বসে থাকতেই দেখা যায়। এরপর ওই যাত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন বিমানের ক্রু সদস্যরা। কিন্তু কোনও সাড়া মেলেনি। উল্টে মাটিতেই লুটিয়ে পড়েন ওই যাত্রী।

এরপর বিমানের চিকিৎসকরা পরীক্ষা করার পর যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন। ওই ব্যক্তির একজন সহযাত্রী জানিয়েছেন, নিহত ব্যক্তি সিটবেল্টও খুলতে পারেননি, এবং বিমানে দেওয়া খাবারও স্পর্শ করেননি। তার আগেই তিনি প্রাণ হারিয়েছেন। সম্ভবত, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ওই ব্যক্তি। এদিকে লখনউয়ের চৌধুরী চরণ সিংহ আন্তর্জাতিক বিমানবন্দরের একজন মুখপাত্র জানিয়েছেন, “আজ সকালে, একজন পুরুষ যাত্রী বিমানেই অসুস্থ হয়ে পড়েছিলেন। মেডিকেল টিম তাৎক্ষণিকভাবে তাঁকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এবং তাঁকে একটি অ্যাডভান্সড লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে তার পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।”

আপনাদের জানিয়ে রাখি, এয়ার ইন্ডিয়ার বিমানে এমন অস্বাভাবিকতা নিত্যদানের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর আগে ১৭ মার্চ, দিল্লি বিমানবন্দরে ৮২ বছর বয়সী এক মহিলা যাত্রীকে আগে থেকে বুক করা হুইলচেয়ার সরবরাহ করতে ব্যর্থ হওয়ার জন্যে বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াকে অভিযুক্ত করা হয়েছিল।

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

বৃষ্টির মেঘ কাটলেই নামবে পারদ, মঙ্গলবার থেকে শীতের আমেজ বাড়ার ইঙ্গিত

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি