প্রতীক্ষার অবসান! দীর্ঘ ৬ বছর পর সর্বসাধারণের জন্য খুলল বিশ্বভারতী আশ্রম প্রাঙ্গণ

দীর্ঘ ৬ বছর পর সর্বসাধারণের জন্যে খুলে গেল বিশ্বভারতীর (Vishva Bharati University) আশ্রম প্রাঙ্গণ। উপাচার্যের চেয়ারে বসেই বড় ঘোষণা করলেন প্রবীর কুমার ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ ৬ বছর পর সর্বসাধারণের জন্যে খুলে গেল বিশ্বভারতীর (Vishva Bharati University) আশ্রম প্রাঙ্গণ। উপাচার্যের চেয়ারে বসেই বড় ঘোষণা করলেন প্রবীর কুমার ঘোষ। দিন কয়েক আগেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিযুক্ত হয়েছেন প্রবীর কুমার ঘোষ। শুক্রবার (২১ মার্চ) ওয়ার্ল্ড হেরিটেজ এবং ট্যুরিজম কনফারেন্স থেকে নবনিযুক্ত উপাচার্য ঘোষণা করলেন যে, দীর্ঘ পাঁচ বছর পর বিশ্বভারতীর আশ্রম প্রাঙ্গণ সর্বসাধারণের জন্যে খুলে দেওয়া হল। পাশাপাশি খুলছে বিশ্বভারতীর বন্ধ থাকা জায়গাগুলিও। 

২০১৯ সালের কোভিডের সময়ে এটি বন্ধ করে দেওয়া হয়েছিল। কারণে সে সময়ে স্কুল-কলেজ অফাস কাছারি সমস্ত কিছু বন্ধ হয়ে চার দেওয়ালের মধ্যে বন্ধ হয়ে গিয়েছিল গোটা বিশ্ব। সেই কারণে বিশ্বভারতীর আশ্রম প্রাঙ্গণও বন্ধ করে দেওয়া হয়েছিল। এদিন উপাচার্য জানালেন, ‘ওয়ার্ল্ড হেরিটেজ হওয়ার কারণে পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দু বিশ্বভারতী। সেই দিকটি বিচার বিবেচনা করেই আশ্রম প্রাঙ্গণ খুলে দেওয়া হয়েছে। পর্যটকদের সুবিধার্থে যা যা করা দরকার, সবটাই আলোচনা সাপেক্ষ। পরবর্তীতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কোভিড পরিস্থিতির সময়ে প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী আশ্রম এলাকা পর্যটকদের জন্যে বন্ধ করে দিয়েছিল। এরপর দীর্ঘদিন এই নিষেধাজ্ঞা জারি ছিল।

অবশেষে দীর্ঘ ৬ বছর পর খুলল বিশ্বভারতীর আশ্রম প্রাঙ্গণ। খবরটি প্রকাশ্যে আসা মাত্রই স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে উত্তেজনা দেখা গিয়েছে। প্রসঙ্গত, নবনিযুক্ত প্রবীর কুমার ঘোষ কৃষি বিজ্ঞানী এবং বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র। দুদিন আগেই বিশ্বভারতী সেন্ট্রাল অফিসে দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি। এরপরেই তাঁকে সমস্ত দায়িত্বভার তুলে দেন ভারপ্রাপ্ত উপাচার্য বিনয়কুমার সোরেন।

সাদা পোশাকে তল্লাশি নয়, কলকাতা পুলিশকে নির্দেশ কমিশনারের দফতরের

হাড়কাঁপানো ঠান্ডায় ফিনফিনে পোশাকে অভিনয়, শুটিংয়ে ভয়াবহ অভিজ্ঞতা কাজলের

‘বিপদে পুষ্পা’, জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

নিরাপত্তার ফাঁক গলে বিমানবন্দরে ঢুকে গেল রাস্তার কুকুর, তারপর যে কাণ্ড ঘটাল…

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

ঈদ উপলক্ষে পরিষেবায় কাটছাঁট, কমছে মেট্রোর সংখ্যা, জেনে নিন সময়সূচি

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিঁড়ে পড়ে আহত ৩

ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়