চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লেবাননে জঙ্গি ঘাঁটি ধ্বংসে ঝাঁকে-ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইজরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: গাজার পরে এবার লেবাননে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইজরায়েল। শনিবার সকাল থেকেই ওই হামলা শুরু হয়েছে। ইজরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিললেও প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। তেল আবিবের তরফে জানানো হয়েছে, লেবানন থেকেই জঙ্গি সংগঠন হিজবুল্লাহ প্রথমে রকেট হামলা চালিয়েছিল। সেই হামলার বদলা নিতেই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

গত মঙ্গলবারই যুদ্ধবিরতি লঙ্ঘন করে গভীর রাতে গাজা ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছিল ইজরায়েল। ওই হামলায় চার শতাধিক নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছিলেন। তার মধ্যে অধিকাংশই শিশু ও মহিলা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোকে সিলমোহর দিয়েছেম খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সবুজ সঙ্কেত পাওয়ার পরেই আরও বেপরোয়া হয়ে উঠেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধ বৃহস্পতি এবং শুক্রবারও গাজায় একাধিকবার হামলা চালানো হয়েছে। নতুন করে শুরু হওয়া হামলায় নয়শোর বেশি ফিলিস্তিনি মারা গিয়েছেন। গাজার একমাত্র ক্যান্সার হাসপাতাল গুঁড়িয়ে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা চালানোয় ইজরায়েলকে যোগ্য জবাব দিতে এদিন লেবানন থেকে তেল আবিব-সহ বিভিন্ন জায়গায় রকেট হামলা চালায় হিজবুল্লাহের সদস্যরা। ওই রকেট হামলার পাল্টা জবাব দিতে লেবাননে থাকা হিজবুল্লাহের একাধিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইজরায়েলের সেনাবাহিনী। অতর্কিতে চালানো ওই হামলা সম্পর্কে ইজরায়েলি সেনাবাহিনীর তরফে বলা হয়েছে ‘আজ শনিবার   সকালে ইজরায়েলে রকেট হামলার প্রতিক্রিয়ায়  প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ লেবাননের কয়েক ডজন সন্ত্রাসী লক্ষ্যবস্তুর বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। ওই নির্দেশের পরেই সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য  করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

নর্থ ক্যারোলিনাতে ঝগড়া চলাকালীন চলল গুলি, নিহত ২, আহত বহু

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ