Omicron: তুচ্ছ-তাচ্ছিল্য করলেই বিপদ, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইউরোপের একাধিক দেশে জারি হয়েছে নিষেধাজ্ঞা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ওমিক্রনকে কোনও অবস্থাতেই হাল্কাভাবে না দেখার পরামর্শ দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সংস্থার প্রধান টেড্রস অ্যাডহানাম ঘেব্রেইয়েসুস রীতিমতো সাংবাদিক সম্মেলন করে বিশ্ববাসীকে সতর্ক করে দিয়েছেন। ট্রেডস বলেন, “লক্ষ্য করলে দেখা যাচ্ছে ডেল্টা ভাইরাসের থেকে ওমিক্রন ভাইরাস ততটা মারাত্মক নয়। বিশেষ করে যারা করোনা টিকা নিয়েছেন, তাদের ক্ষেত্রে। তারপরেও বলতে হচ্ছে, কোনও অবস্থাতেই এই ভাইরাসকে হেলা-ফেলা করা যাবে না। আগের ভাইরাসের মতন, এই ভাইরাসে আক্রান্তদের হাসপাতালে রেখে চিকিৎসা করতে হচ্ছে। পাশাপাশি মৃত্যুও হচ্ছে। বাস্তবে নতুন এই ভাইরাসের  হদিশ পাওয়ার কয়েকদিনের মধ্যে বিশ্বে যে হারে আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা বাড়ছে, তার প্রেক্ষিতে বলতেই হচ্ছে, কোনও অবস্থাতেই ওমিক্রনকে হাল্কাভাবে দেখা যাবে না।”  

হু-কর্তার এই বিবৃতি যে নিছক বিবৃতি নয়, তা স্পষ্ট করে দিচ্ছে বিশ্বজুড়ে ওমিক্রনের দাপট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে, গত সপ্তাহে নতুন এই ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯, ৫২০, ৪৮৮। এই সংখ্যাটা আগামীদিনে যে আরও বাড়বে সে বিষয়ে কারও মনে কোনও সন্দেহ নেই।

ভাইরাসের শৃঙ্খল ভাঙতে ইউরোপের একাধিক দেশে জারি হয়েছে নিষেধাজ্ঞা। বন্ধ করে দেওয়া হয়েছে আন্তর্জাতিক উড়ান পরিষেবা। বর্ষবরণের অনুষ্ঠান কাটছাঁট করা হয়েছে। তবু ওমিক্রন দৈত্যকে বোতলবন্দি করা যাচ্ছে না। আমেরিকার বিভিন্ন হাসপাতালে ইতোমধ্যে শয্যা সংকট তৈরি হয়েছে। পরিস্থিতি যে আগামীদিনে আরও ভয়াবহ আকার নেবে, তা বলাই বাহুল্য়।

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ