দরজায় রাখা মিষ্টির প্যাকেটে খুলতেই চক্ষু চড়কগাছ, অল্পের জন্য রক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি: ধরুন একদিন সকালে উঠে দেখলেন ঘরের বাইরে একটি মিষ্টির প্যাকেট রাখা। তারপর প্যাকেটটা খুলতেই দেখলেন ওর মধ্যে দুটো তাজা বোমা। কেমন হবে ব্যাপারটা? এমনটাই হয়েছে। ঘটনা দেগঙ্গার চৌরাশিয়া গ্রামের।

সকালবেলা ঘুম ভেঙে ঘরের দরজা খুলতেই মিষ্টির প্যাকেট দেখতে পান চৌরাশিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপ্পা মণ্ডলের মা। কে মিষ্টির প্যাকেট রেখে গেল, কেনই বা রেখে গেল- এসব সন্দেহ নিয়েই তিনি ডাকেন ছেলেকে। বাপ্পা এসে মিষ্টির প্যাকেটটি খুলতেই দেখা যায় তার মধ্যে রাখা আছে দু’টি বোমা। এই ঘটনা জানাজানি হতেই প্রবল চাঞ্চল্য ছড়ায় এলাকায়। গোটা বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পঞ্চায়েত প্রধানকে ভয় দেখাতে বা হুঁশিয়ারি দিতেই এ ভাবে বোমা রেখে যাওয়া হয়েছে বলে দাবি পরিবারের লোকজনের। বোমা রয়েছে দেখে নিজেরা আর হাত দেওয়ার সাহস করেননি পঞ্চায়েত প্রধানের পরিবার। তাঁরাই খবর দেন দেগঙ্গা থানায়। পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়।

পঞ্চায়েত প্রধান বাপ্পা মণ্ডলের কথায়,  ‘আমাকে মা ডাকতেই বাইরে এসে দেখি একটি মিষ্টির বাক্সে বোমা রেখে দেওয়া হয়েছে। একটি লাঠি দিয়ে প্যাকেটটি দূরে সরিয়ে দিই। এর পর পুলিশকে খবর দিলে তারা এসে বোমাগুলি উদ্ধার করে।’ তিনি বুঝতে পারছেন না কে বা কারা এমন করেছে। বাপ্পা মণ্ডলের দাবি, পুলিশই খুঁজে বের করুক কে বা কারা এমন করেছে। এই ঘটনায় হঠাৎই আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

ভূতচতুর্দশীতে কোন কোন ১৪ শাক খেতে হয়? পড়ুন বিস্তারিত

দীপাবলির আগে লক্ষ্মী যোগ! মালামাল হবেন ৩ রাশির জাতকরা

পালাবদলের বাংলায় মুছল মমতার নাম, থাকলেন জ্যোতি বসু

ঠাকুরবাড়িতে শুভেন্দুর পাতে ছিল চিংড়ির পিঠে, কীভাবে বানাবেন এই পদ? জানুন…

জমি বিবাদকে ঘিরে রণক্ষেত্র তেহট্ট, ধারালো অস্ত্রের কোপে আহত মহিলা-সহ ১০, তদন্তে পুলিশ

হাসপাতালের বেডে মা, মন ভাল রাখতে পাশে বসে বাঁশিতে সুরের ঝড় প্রাক্তন মুখ্যমন্ত্রীর

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও গেরুয়া ছোঁয়া, বদলে গেল লোগো

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘২০২২-এ ভোট চুরি করে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল বিজেপি,’ বিস্ফোরক দাবি অখিলেশের

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর