কেন্দ্রীয় বাহিনী দিয়ে কাঁথির কৃষি উন্নয়ন ব্যাঙ্কে ভোটের আর্জি,আবেদনে সাড়া দিল না উচ্চ আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি : কেন্দ্রীয় বাহিনী দিয়ে কাঁথির কৃষি উন্নয়ন ব্যাঙ্কে ভোটের আর্জি। কিন্তু আবেদনে সাড়া দিল না হাইকোর্ট। আবেদনকারীকে একক বেঞ্চে আবেদন করার পরামর্শ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনের জন্য গত বছর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।তার সঙ্গে ছিল সিসি ক্যামেরার নজরদারিও।এবার কাঁথির অপর এক সমবায় ভোটেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানানো হয়েছিল।

এই নিয়ে বৃহস্পতিবার(২৭ মার্চ)প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, এর আগে সুপ্রিম কোর্ট যে কারণে কাঁথির অন্য একটি সমবায় ব্যাঙ্কের ভোটে কেন্দ্রীয় বাহিনী দিয়েছিল, এখানে সেই যুক্তি কার্যকর নয়।আবেদনকারীকে একক বেঞ্চে আবেদন করার পরামর্শ দেন ডিভিশন বেঞ্চ। কাঁথি কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের ভোটে বহু বুথ স্পর্শকাতর। অন্তত ৫৮ হাজার ভোটার রয়েছে।তাই যাতে না কোন গোলমাল না পাকে তাই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা উচিত।

উল্লেখ্য,এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন হয়। ওই সমবায়ে মোট ১০৮টি আসন রয়েছে। তার মধ্যে শাসকদল সমর্থিত প্রার্থীরা জিতেছিলেন ১০১টি আসন। বাকি ছ’টি আসন জিতেছিলেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। অপর একটি আসনে জিতেছিলেন নির্দল প্রার্থী। ওই দিন কাঁথির সমবায় ভোটের জন্য নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মত। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তার জন্য ৬০ থেকে ৮০ জন পুলিশকর্মী মোতায়েন ছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশে পাঁচটি ভোটগ্রহণ কেন্দ্রের নিরাপত্তায় রাখা হয়েছিল আধাসেনা। এছাড়াও ১৪টি ভোটগ্রহণ কেন্দ্রে মোট ৩০০ সিসি ক্যামেরার নজরদারি ছিল।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি