বজ্র বিদ্যুতের গতিতে সল্টের স্টাম্প উড়িয়ে দিলেন মাহি

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন তাঁকে ভারতের সেরা উইকেটরক্ষক বলা হয়, ফের একবার বুঝিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি। ফের একবার বুঝিয়ে দিলেন বয়স শুধুই সংখ্যা। ৪৩ বছরেও এসে হারাননি ক্ষিপ্রতা। উইকেটের পিছনে তাঁর শ্যেন দৃষ্টি চিতা বা হায়নাকেও হার মানায়। শুক্রবার (২৮ মার্চ) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ওপেনার ফিল সল্টকে চোখের পলকে ফিরিয়ে দিলেন সাজঘরে।

চলতি আইপিএলের প্রথম ম্যাচেই চোখের নিমিষে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক সূর্যকুমার যাদবকে স্টাম্পিং করে সকলকে চমকে দিয়েছিলেন ৪৩ বছর বয়সী। আফগান স্পিনার নূর আহমেদের ওভারের তৃতীয় বলে ক্রিজ থেকে বের হয়ে বড় শট খেলার চেষ্টা করেছিলেন মুম্বই অধিনায়ক। খানিকটা এগিয়ে এসেছিলেন। ততক্ষণে ধোনি চোখের পলকে স্টাম্প  উড়িয়ে দেন। মাত্র ০.১২ সেকেন্ডে সময় নিয়েছিলেন। ওই ক্ষিপ্রতা দেখে হতবাক হয়ে পড়েছিলেন ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক। সূর্যকুমার যাদব বুঝতে পারেননি, তিনি যে আউট হয়ে গিয়েছেন।

প্রথম দিনের মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের স্টাম্প ওড়ানো যে কোনও কাকতালীয় বিষয় ছিল না, এদিন ফের একবার বুঝিয়ে দেন ‘থালা’ মাহি। চিপক স্টেডিয়ামে আইপিএলের দ্বিতীয় ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করছিলেন বেঙ্গালুরুর ওপেনার তথা ইংলিশ ব্যাটার ফিল সল্ট। পঞ্চম ওভারে চেন্নাইয়ের হয়ে বল করতে এসেছিলেন নূর আহমেদ। শেষ বলে তিনি চালাকি করে লুজ বল দেন সল্টকে। সেই বল ওড়াতে ক্রিজ ছেড়ে এক ধাপ এগিয়েছিলেন সল্ট। আর ওই ভুলের মূল্য চোকাতে হয়েছে তাঁকে। পিছন ফিরে তাকিয়ে দেখেন ততক্ষণে স্টাম্প উড়িয়ে দিয়েছেন মাহি। সময় নিয়েছেন ০.১৬ সেকেন্ড। 

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা