মিনাখাঁয় মাছের ভেড়ি থেকে উদ্ধার অর্ধনগ্ন মহিলার রক্তাক্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: এক মহিলার অর্ধনগ্ন রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো মিনাখাঁ ( minakhan ) থানার অন্তর্গত ধুতুরদহ গ্রাম পঞ্চায়েতের দেবিতলার কাহারপাড়া এলাকায়। মৃতার বয়স আনুমানিক আটত্রিশ। কাহারপাড়া এলাকার শ্মশান সংলগ্ন একটি শুনশান জায়গায় মেছোভেড়িতে সাতসকালে এক মহিলার দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর যায় মিনাখাঁ থানায় ( minakhan police station )। খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসে পুলিশ।

তারা মৃতদেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। ওই মহিলার মাথা-পা সহ শরীরের বিভিন্ন জায়গায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে, আবার কোথাও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় রয়েছে আঘাতের চিহ্ন। পুলিশের প্রাথমিক অনুমান ওই মহিলাকে খুন করা হয়েছে। তবে এখনও পর্যন্ত ওই মহিলার কোনও পরিচয় জানতে পারেনি পুলিশ ( Police )।

স্বতঃপ্রণোদিতভাবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে পড়ে রয়েছে চাপ চাপ রক্ত। মহিলাকে অন্য জায়গায় খুন করে মেছোভেরীতে ফেলে রাখা হয়েছে নাকি ওই স্থানে এনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে- তা নিয়ে তদন্ত চলছে। পাশাপাশি কারা কিসের জন্য ওই মহিলাকে খুন করল তাও তদন্ত করে দেখছে মিনাখাঁ থানার পুলিশ। সাতসকালে মাছের ভেড়ি থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। মাছের ভেড়িগুলোতে রাতে অসামাজিক কার্যকলাপ বন্ধেরও দাবিতেও সরব হয়েছেন তারা।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন