Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খোদ কলকাতায় সম্পত্তির জন্য ভাইকে খুন, পুলিশের হাতে গ্রেফতার দাদা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাইকে খুনের দায়ের গ্রেফতার দাদা। ঘটনাটি ঘটেছে বেলেঘাটার ( Beleghata) কলিমুদ্দিন সরকার লেনে ( kalimuddin sarkar lane)। জানা গিয়েছে সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই এই খুন।

কলিমুদ্দিন লেনের এক চার তলা বাড়ি থেকে উদ্ধার হয়েছিল রোহন মণ্ডলের দেহ। দেহ উদ্ধার করে তদন্ত শুরু করে পুলিশ। রোহনের দেহে ছিল একাধিক আঘাতের চিহ্ন। তা থেকে সন্দেহ শুরু হয় তদন্তকারীদের। তদন্তে নেমে দাদা দাদা অভিষেক মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা চলছিল। রোহন যে ফ্ল্যাটে থাকতেন, সেই ফ্ল্যাট নিয়েই ছিল মূল অশান্তি। তদন্তে নেমে পুলিশ জানতে পারে রান্নাঘর থেকে ছুরি নিয়ে রোহনকে খুন করা হয়। উদ্ধার হয়েছে ছুরিও, তবে বাড়ি থেকে কিছু দূরে ম্যানহোলের ভেতর থেকে।

ওই বাড়ির তৃতীয় তলা থেকে যুবকের দেহ উদ্ধার করা হয়েছিল। দোতলায় তাঁর দাদা অভিষেক থাকেন। পরিবার সূত্রে খবর, রোহনের মা বছর দশেক আগে মারা গিয়েছেন। বাবা অন্য জায়গায় থাকেন। রোহন বিবাহিত, তবে এই মুহূর্তে তিনি স্বামীর সঙ্গে থাকেন না। কয়েকমাস আগে থেকে রোহনের স্ত্রী আলাদা থাকতে শুরু করেন। ঘরে একাই থাকতেন রোহন। সেই সুযোগেই ভাইকে খুন করে অভিষেক।

দেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে আত্মহত্যার সন্দেহ হলেও শরীরে আঘাতের চিহ্ন দেখে পুলিশের বুঝতে ভুল হয়নি যে এটা খুন। তারাই দেহ ময়না তদন্তের জন্য পাঠায়। ময়না তদন্তের রিপোর্টে সবটাই স্পষ্ট হয়ে যায়।

‘মানুষের ভোটে নয়, বিজেপি-কমিশনের আঁতাতে হেরেছি’, পরাজয় নিয়ে বার্তা মমতার

নবান্ন থেকে নয় ,বাংলার সরকার রাইটার্স বিল্ডিং থেকে পরিচালনা করতে চায় বিজেপি

এবার OTT-র দুনিয়ায় গুলশান গ্রোভার! মটকা কিং-এ নতুন লুকে ‘ব্যাড ম্যান’

ভোটে জিততেই রুদ্রনীলকে ফোন টলিউড ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিতের, কী কথা হল?

রাতারাতি বদলে গেল অটো- টোটো ও রিক্সা ইউনিয়নগুলি, গেরুয়া পতাকা লাগিয়ে ছুটছে তিন চাকা

ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

বাংলায় মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব পেলেন অমিত শাহ, অসমে নাড্ডা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী