ওয়াকফ আইন বাতিলের দাবিতে বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি নবদ্বীপে

এবার এই মহাসমাবেশের সমর্থনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল একদল বিক্ষোভকারী। যা নিয়ে রীতি ধুন্ধুমার পরিস্থিতি নবদ্বীপের কানাই নগর এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাস হয়ে গিয়েছে ওয়াকফ সংশোধনী বিল। এখন সেটি আইনে পরিনত হয়েছে। তা নিয়েই গোটা দেশে রীতিমতো ধুন্ধুমার অবস্থা। চারদিকে ওয়া কফ সংশোধনীয় আইন বাতিলের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন ইসলাম ধর্মাবলম্বীরা। আগামিকাল ১০ এপ্রিল ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে কলকাতার রামলীলা ময়দানে সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এবার এই মহাসমাবেশের সমর্থনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল একদল বিক্ষোভকারী। যা নিয়ে রীতি ধুন্ধুমার পরিস্থিতি নবদ্বীপের কানাই নগর এলাকায়। ভাঙচুর করা হল পণ্যবাহী লরিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেসামাল পুলিশ বাহিনী, তাঁরা বিক্ষোভকারী দের থেকে বাঁচতে পেট্রোল পাম্পে আশ্রয় নিয়েছেন।

সংশোধনী আইন বাতিলের দাবিতে আগামী ১০ এপ্রিল কলকাতা রামলীলা ময়দানে মহা সমাবেশের ডাক দিয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) মহাসমাবেশের সমর্থনে নদীয়ার নবদ্বীপ ব্লকের কানাইনগর বটতলা এলাকায় বিক্ষোভ মিছিল ও পথ অবরোধে সামিল হয় দে পাড়া জমিয়তউলা মায়েহিন্দ ইসলামিক সংগঠন। জানা যায়, নবদ্বীপের পাশাপাশি গতকাল কৃষ্ণনগর ব্লকের বিষ্ণুপুর এলাকাতে একটি প্রস্তুতি সভার আয়োজন করেছিল দে পাড়া জমিয়তউলা মায়েহিন্দ সংগঠন। আনুমানিক সাড়ে পাঁচটা নাগাদ তারা নবদ্বীপ ব্লকের কানাইনগর বটতলা এলাকায় পথ অবরোধের মাধ্যমে এই আইন বাতিলের দাবীতে বিক্ষোভ শুরু করেন।পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করেন, এই বিক্ষোভ চলাকালীন একটি পণ্য বাহী গাড়িও ভাঙচুর করেন বিক্ষোভকারীরা। যদিও এই ঘটনার পর এখনও কেউ কোনও মন্তব্য করতে চাননি। তবে এমন পরিস্থতিতে কলকাতায় মহাসমাবেশ হবে কিনা, তাতেই সিঁদুরে মেঘ দেখছে বিক্ষোভকারীরা। এছাড়াও এই মুহূর্তে  জঙ্গিপুরেও উত্তাল পরিস্থিতি। সমস্ত ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। মারপিট, হরতাল শুরু হয়েছে।

দীর্ঘ আলোচনার পর ওয়াকফ (সংশোধনী) বিল আইনে পরিনত হয়েছে। বিলটি আইনে পরিণত হওয়ার সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওয়াকফ সংশোধনী আইনের ধারা অনুযায়ী, এতদিন যেকোন ও সম্পত্তিকে ওয়াকফ হিসাবে ঘোষণার অধিকার ছিল ওয়াকফ বোর্ডের হাতেই। অতীতে ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে বার বার বহু গরিব মুসলিমের সম্পত্তি, অন্য ধর্মাবলম্বীদের ব্যক্তির সম্পত্তি অধিগ্রহণের অভিযোগ উঠেছে। কিন্তু নতুন সংশোধনীতে ওয়াকফ বোর্ডের সেই একচ্ছত্র অধিকার কেড়ে নিয়ে কোনও সম্পত্তি ওয়াকফ কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে জেলাশাসক বা সমপদমর্যাদার কোনও আধিকারিকের হাতে। ১৯৫৪ সালে প্রথম ওয়াকফ আইন পাশ হয়েছিল। ১৯৯৫ সালে ওয়াকফ আইনে সংশোধনী এনে ওয়াকফ বোর্ডের ক্ষমতা বাড়ানো হয়েছিল। তার পর থেকেই বিজেপির তরফে বার বার প্রশ্ন তোলা হয়েছে ‘বোর্ডের একচ্ছত্র অধিকার’ নিয়ে।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের