হনুমানজয়ন্তি উপলক্ষ্যে কলসযাত্রায় ২৫০-৩০০ মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি : হনুমান জয়ন্তী উপলক্ষ্যে প্রতিবছরের মতো এই বছরও দক্ষিণ বালুচর হনুমান মন্দির থেকে এক বর্ণনাট্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়। ইংরেজবাজার শহরজুড়ে এই শোভাযাত্রা পরিক্রমা করে মন্দির প্রাঙ্গণে এসেই শেষ হয়। এদিনের শোভাযাত্রায় প্রায় ২৫০ থেকে ৩০০ জন মহিলা কলস যাত্রায় অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও হনুমানজীর ভক্তরা এদিন এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে ছিলেন।

জানা গিয়েছে, হনুমান জয়ন্তি উপলক্ষ্যে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শোভাযাত্রার মাধ্যমে হনুমান জয়ন্তীর শুভ সূচনা হয়। শুক্রবার মন্দির প্রাঙ্গণে অখন্ড রামায়ণ পাঠ করা হবে। শনিবার সুয়া মনি ভোগ, ৫৬ ভোট, ১০১ কেজি লাড্ডু ভোগ প্রসাদ নিবেদন করা হবে। সন্ধ্যায় ভজন কীর্তন মাধ্যমে পুজোর সমাপ্তি হবে।

হনুমানের জন্মজয়ন্তী বছরে দু’বার করে পালিত হয়। চৈত্র পূর্ণিমা ছাড়াও কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় হনুমান জয়ন্তী। আগামী শনিবার ১২ এপ্রিল চৈত্র পূর্ণিমা তিথিতে পালিত হবে এই বছরের প্রথম হনুমান জয়ন্তী। কিন্তু ইংরেজবাজার শহরে বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে এই জন্ম জয়ন্তি পালন অনুষ্ঠান। টানা ৩দিন ধরে চলবে এই অনুষ্ঠান। বহু হনুমানজি ভক্তরা এই অনুষ্ঠানে অংশ নেবেন।

বৃহস্পতিবার কলস যাত্রা দিয়ে শুরু হয়েছে এবারের হনুমানজয়ন্তি। সেখানেই শাতাধিক মহিলা কলস নিয়ে মিছিল আকারে বেড়িয়েছিলেন। এইদিনে বর্ণাঢ্য শোভাযাত্রায় ছিল ঢাক। সকলে রঙিন কাপড় পড়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়েছেন। তিন দিনের অনুষ্ঠানে আরও ভক্তরা যোগ দেবেন বলে জানা যাচ্ছে।

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের