চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘এই মাঠ আমার’, বিরাটদের বধ করার পরেই উ‍ৎসবে মাতলেন ‘ঘর শত্রু’ বিভীষণ’ রাহুল

নিজস্ব প্রতিনিধি: সদ্যই কন্যাসন্তানের বাবা হয়েছেন। সেই আনন্দে এতদিন বিভোর ছিলেন লোকেশ রাহুল। কিন্তু বৃহস্পতিবার রাতটা যেন একেবারে নিজের নামে লিখে নিলেন। একদিকে পুরনো দলের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস, আর অন্যদিকে নিজের শহরে জয় এনে দিলেন দিল্লি ক্যাপিটালসকে। টানা চতুর্থ ম্যাচ জিতে যাঁরা এখন IPL-এর একমাত্র অপরাজিত দল। ।

টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় DC। শুরুটা ভালই করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফিল সল্টের ঝড়ো ব্যাটিং করেন – মাত্র ১৭ বলে ৩৭ রান। কিন্তু তারপর থেকেই DC-র বোলাররা খেলা ঘুরিয়ে দেয়। টিম ডেভিড শেষ দিকে ২০ বলে অপরাজিত ৩৭ করে দলকে টানেন, ফলে RCB-র স্কোর দাঁড়ায় ২০ ওভারে ১৬৩/৭।

তবে সেই রান যথেষ্ট ছিল না। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস-এর শুরুটা একেবারেই ভাল হয়নি। একের পর এক উইকেট ৪ উইকেট পড়ে যায়, কিন্তু অসাধারণ ব্যাটিং করেন কেএল রাহুল । ৫৩ বলে অপরাজিত ৯৩ রান। পাশে ছিলেন ট্রিস্টান স্টাবস, যিনি ২৩ বলে অপরাজিত ৩৮ করে দলকে ১৭.৫ ওভারে জয় এনে দেন।

কেএল রাহুল  ছক্কা মেরে ম্যাচ শেষ করেন এবং তখনই দেখা যায় তাঁর সেই ভাইরাল সেলিব্রেশন – বুক চাপড়ে বার্তা দিলেন, “This is my ground!” অর্থাৎ, “এই মাঠ আমার!” আসলে বেঙ্গালুরুতেই বড় হয়েছেন রাহুল। আর এই মাঠের প্রতিটি ধুলোকণাও যেন চেনা তাঁর।

ম্যাচ শেষে রাহুল বললেন, ‘উইকেটটা একটু চ্যালেঞ্জিং ছিল, কিন্তু ২০ ওভার ধরে পিছনে দাঁড়িয়ে উইকেট কিপিং করার ফলে বুঝতে পেরেছিলাম বল কেমন আচরণ করছে। খুব একটা পেস ছিল না, এক গতিতেই আসছিল বল। তাই জানতাম কোন শটগুলো খেলতে হবে।” তাঁর কথায়, ‘শুরুর দিকে আক্রমণাত্মক খেলতে চেয়েছিলাম, পরে ম্যাচ অনুযায়ী নিজেকে মানিয়ে নিয়েছি। কোথায় ছক্কা মারা যায়, সেটা মাথায় ছিল। একটা ক্যাচ পড়ে যাওয়াতে একটু সৌভাগ্যও হয়েছে। এই মাঠ আমার ঘরের মতো। এখানকার প্রতিটা জায়গা চিনি। খেলাটা উপভোগ করেছি।’

অন্যদিকে, RCB-র হয়ে অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার বল হাতে চেষ্টা করেছিলেন। ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন। কিন্তু রানই কম ছিল, তাই শেষরক্ষা হয়নি।

একদিকে দুর্দান্ত বোলিং, অন্যদিকে কেএল রাহুল -এর ইনিংস – সবমিলিয়ে দিল্লি ক্যাপিটালস-এর জয়টা যেন একেবারে সিনেমার মতোই। আর রাহুলের বুক চাপড়ে দেওয়া সেই বার্তা এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে – “This is my ground!”

Published by:

Share Link:

More Releted News:

রবিবাসরীয় প্রথম অ্যাওয়ে ম্যাচে বাগানের মুখোমুখি নর্থ ইস্ট লক্ষ্য তিন পয়েন্ট

হৃদয় ভাঙলো আতলেতিকোর, ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ

২০২৭ ওডিআই বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়ল অজিত আগরকারের, বড় ঘোষণা BCCI-এর

CSK-এর আচরণে ক্ষুব্ধ অশ্বিন! আয়ুষ মাত্রের চোট নিয়ে মুখ খুললেন প্রাক্তন স্পিনার

স্টাবস- অক্ষরের লড়াই, আরসিবিকে হারিয়ে জিতল দিল্লি

KKR-এর সবচেয়ে বড় দুর্বলতা কী? জানিয়ে দিলেন অধিনায়ক রাহানে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ