দিঘার জগন্নাথ মন্দির নিয়ে বুধবার নবান্নে জরুরি বৈঠকে মমতা

Share:

 নিজস্ব প্রতিনিধি: দুয়ারে দাঁরিয়ে মাহেন্দ্রক্ষণ। আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনই দিঘার জগন্নাথ মন্দিরের দরজা খুলছে ভক্তদের জন্য। উদ্বোধন ঘিরে চলছে সেই মুহুর্তের ব্যস্ততা। আর পুরো বিষয়টি যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য আগামিকাল বুধবার (১৬ এপ্রিল) নবান্নে জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত থাকবেন মুখ‍্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী-সহ শীর্ষ পদস্থ আমলারা। বৈঠকে হাজির থাকবেন পুলিশ এবং পরিবহণ দফতরের শীর্ষ আধিকারিক ও  ইসকনের প্রতিনিধিরাও। মন্দির উদ্বোধনের দিনে কোন দফতরের কী দায়িত্ব থাকবে, তারই রূপরেখা বৈঠকে তৈরি হবে।

দিঘায় পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মন্দির। ওই মন্দির নির্মাণের দায়িত্বে রয়েছে হিডকো। অক্ষয় তৃতীয়ায় মন্দির উদ্বোধনের প্রায় ২০ দিন আগে থেকে দিঘা শহরে গাড়ির প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্বোধনের অনুষ্ঠানে দেশ বিদেশ থেকে প্রচুর ভক্ত ও পর্যটক হাজির হবেন বলে অনুমান প্রশাসনের। ভিড়ে যাতে কোনও রকম দুর্ঘটনা না ঘটে তার জন্য দিঘায় ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত টোটো চলাচলও বন্ধ থাকছে। তাই পর্যটকেরা কী ভাবে যাতায়াত করবেন, তা নিয়েও আলোচনা হবে বুধবারের বৈঠকে।

পুরীর জগন্নাথ মন্দিরে যে সব রীতিনীতি পালন করা হয়, সে রকম কিছু ‘বিশেষ’ ধর্মীয় আচার দিঘার মন্দিরেও পালন করার পরিকল্পনা রয়েছে। জগন্নাথের প্রসাদের মধ্যে স্থানীয় মিষ্টিকেই গুরুত্ব দেওয়া হবে। দিঘায় পুরনো জগন্নাথ মন্দির রয়েছে। সেই মন্দিরকে ‘জগন্নাথের মাসির বাড়ি’ হিসাবে চিহ্নিত করা হবে। পুরীর মতো দিঘায়ও জগন্নাথ, বলরাম, সুভদ্রার জন্য তিনটি রথ নির্মাণের পরিকল্পনা রয়েছে। দিঘার মন্দিরেও পুরীর মতো প্রতিদিন ধ্বব্জা ওড়ানোর বা বদলানোর পরিকল্পনা রযেছে। যেহেতু মন্দির পরিচালনার দায়িত্বে থাকছে ইসকন তাই তাদেরকেও বেশ কিছু অভিনব পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে। ওয়াকফ আন্দোলন ঘিরে উত্তাল রাজ্যের বেশ কিছু অংশ। তাই জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাতে অপ্রীতিকর কোনও ঘটনা না ঘটে সে দিকে বিশেষ নজর রাখছে রাজ্য প্রশাসন।

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

আরসিবির দুরন্ত বোলিংয়ে কুপোকাত গুজরাত, বিরাটদের ১৫৬ রানের টার্গেট দিলেন শুভমনরা

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণের শিবিরে হাজির প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা

ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা ‘পরিণীতা’-খ্যাত অভিনেত্রীর, এখন কেমন আছেন মৌলি?

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক