ঘরের মাঠে জয়ের খোঁজে দিল্লি, জায়গা ছাড়তে নারাজ রাজস্থানও

Share:

ইন্দ্রজি‍ৎ রায়: দিল্লির  অরুণ জেটলি স্টেডিয়ামে আজ বুধধবার (১৬ এপ্রিল) রাতে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস (DC) ও রাজস্থান রয়্যালস (RR)। ম্যাচটা যে জমজমাট হতে চলেছে, তা বলাই বাহুল্য। চলতি মরশুমে দিল্লি একেবারে দুর্দান্ত শুরু করেছে। প্রথম পাঁচটা ম্যাচের মধ্যে চারটাতেই জয়, যার ফলে টেবিলের ওপরের দিকেই ছিল তারা। তবে হোমগ্রাউন্ডে প্রত্যাবর্তনের দিনেই বড় হারে তাদের জয়যাত্রায় বিরাম পড়েছে। সেই ধাক্কা সামলে আবার জয়ের পথে ফিরতে মরিয়া অক্ষর পটেলের দল।

হেড-টু-হেড পরিসংখ্যান:

এই পর্যন্ত IPL-এ মোট ২৯ বার মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস (DC) ও রাজস্থান রয়্যালস (RR)। তার মধ্যে দিল্লি (DC)  জিতেছে ১৪ বার, আর রাজস্থান (RR) জয় পেয়েছে ১৫ বার। অর্থাৎ দুই দলের মধ্যেই রয়েছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইতিহাস। যদিও এই মরশুমে দিল্লির ফর্ম বিপক্ষ রাজস্থানের তুলনায় বেশ ভাl। তবে অনিশ্চিয়তার খেলা ক্রিকেটে আগে ভাগে কিছু বলা যায় না।

ঘরের মাঠে জয়ের খোঁজে দিল্লি

দীর্ঘ তিন বছর পর করুণ নায়ার আবার IPL-এ ফিরেই ভালো ফর্মে ধরা দিয়েছেন, ফলে প্রথম একাদশে জায়গা পাওয়ার জোরালো দাবিদার তিনি। অন্যদিকে, মাত্র ৪৬ রান করা জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক-এর পরিবর্তে দলে ফিরতে পারেন অভিজ্ঞ ফাফ ডু প্লেসিস। মিডল অর্ডারে কেএল রাহুল এবং আগ্রাসী ত্রিস্তান স্টাবস বড় ভরসা। সঙ্গে অধিনায়ক অক্ষর পটেল যে কোনও সময় ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন।

DC-এর বোলিং ইউনিটও দারুণ ফর্মে। গতি আর স্পিনের কম্বিনেশন নিখুঁত। মিচেল স্টার্ক ফাস্ট বোলিংয়ে নেতৃত্ব দিচ্ছেন, সঙ্গে মিডল ওভারে স্পিনে কাঁপাচ্ছেন কুলদীপ যাদব। এছাড়াও মোহিত শর্মা ও তরুণ বিপরাজ নিগম বোলিংয়ে গভীরতা যোগ করেছেন।

রাজস্থান রয়্যালসের ঘুরে দাঁড়ানোর চেষ্টা

চলতি মরশুমে রাজস্থান রয়্যালসের শুরুটা ভাল ছিল না। মাত্র দুটি জয়, বাকিগুলোতে হার। দলে প্রিভাবানদের ছড়াছড়ি। ওপেনিংয়ে যশস্বী জয়সওয়াল ও সঞ্জু স্যামসন মজবুত জুটি গড়লেও, ধারাবাহিকতা নেই। যা বড় ম্যাচে চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে।

মিডল অর্ডারে রিয়ান পরাগ ও শিমরন হেটমায়ার মাঝে মাঝে ভাল ইনিংস খেললেও, কিন্তু ধারাবাহিকভাবে ম্যাচ জেতানো পারফর্মেন্স দিতে পারেননি। এই দায়িত্ব নিতে হবে এবার। নীতীশ  রানা কিছুটা ভাল পারফর্ম করেছেন, আর ধ্রুব জুরেল উইকেটের পিছনে ও ব্যাট হাতে দু’ভাবেই কার্যকর।বোলিংয়ে জোফ্রা আর্চার ও সন্দীপ শর্মা মিলে গতির সাথে নিয়ন্ত্রণ এনে দিচ্ছেন। স্পিনে মহেশ থিকশানা ও ওয়ানিন্দু হাসরঙ্গা মাঝ ওভারে বিপক্ষকে চাপে রাখতে বদ্ধপরিকর।

 

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?

সাবধান! এই ভুলগুলির জন্য আপনার কুলদেবতা রুষ্ট হচ্ছে না তো?

আপনার বাড়িতে কি প্রায়ই আগুন লাগে? অগ্নিকোণে ভারসাম্য বজায় রাখলেই সমস্যার সমাধান

শনি থেকে শুরু হচ্ছে ‘মৃত্যু পঞ্চক’, ভুলেও এই ৫ টি কাজ করবেন না

জুন মাসেের শেষে কোন ৪ রাশির জাতকদের জীবনে সৌভাগ্য আসছে, জেনে নিনি

আজকের রাশিফলঃ শনির কুদৃষ্টি, রাস্তায় গাড়ি আস্তে চালান, পরিবারে খুশির খবর আসতে পারে…

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন