হোয়াটসঅ্যাপেই জিডি করতে পারবেন তিলোত্তমাবাসী, উদ্যোগ লালবাজারের

করোনায় আক্রান্ত বহু পুলিশকর্মী। এর মাঝেই শহরজুড়ে নিরাপত্তা দিতে হবে। অভাব-অভিযোগ শুনতে হবে আমজনতার

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনায় আক্রান্ত বহু পুলিশকর্মী। এর মাঝেই শহরজুড়ে নিরাপত্তা দিতে হবে। অভাব-অভিযোগ শুনতে হবে আমজনতার। করোনার পাশাপাশি লড়াই করতে হবে সমাজ বিরোধীদের সঙ্গেও। তাই অনলাইনে অভিযোগের পাশাপাশি এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। লালবাজারের তরফে কলকাতার সমস্ত থানাতেই সেই নির্দেশিকা পাঠানো হয়েছে। করোনা পরিস্থিতির জেরে এই নতুন ব্যবস্থা চালু করেছে কলকাতা পুলিশ।

করোনা সংক্রমণের কথা মাথাতে রেখেই আর থানায় গিয়ে নয়। ডিজিটালি বাড়িতে বসেই সরাসরি অভিযোগ জানাতে পারবেন আমজনতা। লালবাজারের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে, কোনও ব্যক্তি অভিযোগ জানাতে চাইলে সংশ্লিষ্ট থানার হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে জিডি করতে পারবেন। এছাড়াও থানার হোয়াটস অ্যাপ নম্বরে লিখিত অভিযোগও জানাতে পারবেন। সেই অভিযোগ জেনারেল ডায়েরি হিসাবে গ্রহণ করে তদন্ত শুরু করবে পুলিশ। যেহেতু মানুষ থেকে মানুষের ছোঁয়ার মাধ্যমেই করোনা ছড়ায়। তাই থানায় না গিয়েই প্রযুক্তিকে ব্যবহার করে এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে লালবাজার। গত শনিবারই প্রতিটি থানায় একটি করে মোবাইল নম্বর সহ ফোন পাঠানো হয়েছে। সেই ফোনটি থাকবে ডিউটি অফিসারের কাছে। সেই ফোনের নম্বর ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আমজনতা সেই নম্বরেই হোয়াটসঅ্যাপ করে অভিযোগ জানাতে পারবেন।

তাই হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে সহজেই অভিযোগ জানাতে পারবেন। এতে লিখিত অভিযোগ সংগ্রহ করতে আলাদা করে পুলিশ কর্মী লাগবে না ও বাড়িতে বসেই থানার কাজ সারা হয়ে যাবে।

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে

ভেনিস অব দ্য ইস্ট, ঘুরে আসুন কেরলমের সবচেয়ে মোহময় জলনগরী আলেপ্পি

দুর্দান্ত অফার! ২২ হাজার টাকা ছাড় OnePlus-র ফ্ল্যাগশিপ স্মার্টফোনে

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?