আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ রবিবার (৭ জুন) কেমন কাটবে মেষ থেকে মীন রাশির জাতকদের দিন।

মেষ: শারীরিক ও মানসিক দিক থেকে উদ্বেগ বাড়বে। আত্মীয় কিংবা বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে অর্থব্যয় হবে। কারও সঙ্গে মনোমালিন্য ও বচসা হতে পারে। কোনও শুভকাজে যোগদান করতে পারেন। অর্থলাভ কিংবা দ্রব্য প্রাপ্তি হবে। আর্থিক ও কর্মক্ষেত্রে আশার সঞ্চার হবে না।

বৃষ: মানসিক প্রফুল্লতার মধ্যেই দিনটা কাটবে। কর্মক্ষেত্রে প্রসার লাভ ও সামান্য আর্থিক যোগাযোগ বৃদ্ধি পাবে। কোনও গুণের জন্য প্রশংসা লাভ হবে। অনিচ্ছা সত্ত্বেও কারও অনুরোধ রক্ষা করতে হবে। শুভকর্মে অর্থ ব্যয়। কোথাও বেড়াতে যেতে পারেন। শারীরিক অস্বস্তি ও টুকটাক আঘাত প্রাপ্তির যোগ রয়েছে।

মিথুন: আশাপ্রদ যোগাযোগ হবে না। দেহ ও মনের উপর চাপ বাড়বে। পারিবারিক অশান্তি সৃষ্টি হতে পারে। অর্থক্ষতি ও বন্ধুপ্রীতিতে অর্থ ব্যয় হবে। অনিচ্ছা সত্ত্বেও কথা রাখতে কোথাও যেতে হতে পারে। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ ও সামান্য আয় বাড়তে পারে।

কর্কট: দিনটা আনন্দের যাবে না। কর্মক্ষেত্রে দুশ্চিন্তার সৃষ্টি করবে। পারিবারিক কলহ দেখা দেবে। সামান্য আর্থিক উন্নতি হবে। হঠাৎ কিছু অর্থলাভ হবে। বন্ধুর সান্নিধ্যে আনন্দ বৃদ্ধি করবে। কারও অনুরোধ রক্ষা করতে হবে। কোথাও বেড়াতে যাবেন। কারও সঙ্গে অকারণ ঝগড়ার সৃষ্টি হবে।

সিংহ: সামান্য বিব্রতভাব দেখা দিলেও দিনটা আনন্দের মধ্যেই কাটবে। কাজে উৎসাহ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্র শুভ। আয় বাড়বে। কোনও মাঙ্গলিক কর্মানুষ্ঠানে যোগদান করতে হতে পারে। অন্যের বাড়িতে আতিথ্য গ্রহণ করতে হবে।

কন্যা: সুস্থ ও স্বাভাবিক পরিবেশ থাকলেও দেহ ও মনের উপর চাপ বাড়বে। সামান্য আর্থিক উন্নতি হবে। বন্ধু কিংবা আত্মীয়ের কারণে অর্থ ব্যয় হবে। কোনও প্রচেষ্টায় ব্যর্থতা, অনিচ্ছা সত্ত্বেও কারও অনুরোধ রক্ষা করতে হতে পারে। শরীর চলনসই।

তুলা: দেহ ও মনের উপর চাপ বাড়বে তবে দিনটা আনন্দে কাটবে। কর্মক্ষেত্রে যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে। অযাচিত অর্থলাভ, নিজ গুণে সমাদৃত হবেন। কারও কথা রক্ষা করা, আত্মীয়ের ক্ষেত্রে সাময়িক মানসিক উদ্বেগ বজায় থাকবে। অনিচ্ছা সত্ত্বেও কোথাও যেতে পারেন।

বৃশ্চিক: সমস্ত কাজই এলোমেলোভাবে এগিয়ে চলবে। কর্মক্ষেত্রে সাময়িকভাবে অসুবিধার সৃষ্টি হতে পারে। মানসিক দুশ্চিন্তা ও চঞ্চলতা বাড়বে। হঠাৎ কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন। ন্যায্য প্রাপ্তিতে বাধা আসতে পারে। কারও সঙ্গে অযথা কথা কাটাকাটি ও মনোমালিন্যের সৃষ্টি হতে পারে।

ধনু: শরীর ও মনের উপর চাপ পড়বে। কোনও প্রীতির সম্পর্কে বাধার সৃষ্টি হতে পারে। অর্থাগমের পথ প্রশস্ত হলেও কর্মক্ষেত্রে উদ্বেগের সৃষ্টি হবে। গুরুজনদের অপ্রীতিভাজন হবেন। কোনও যোগাযোগ অযথা বিলম্বিত হবে। প্রত্যাশিত অর্থাগমে বাধা। ঘনিষ্ঠ কারও সঙ্গে বাদানুবাদে লিপ্ত হবেন। চিত্তচঞ্চলতা ও মানসিক অশান্তি বাড়বে। পরিচিত কারও কারণে অর্থ ব্যয়।

মকর: মানসিক চঞ্চলতা ও অস্থিরতার মধ্যেও আনন্দে কাটবে দিন। কর্ম ও আর্থিক যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে। অযাচিত কিছু অর্থ হাতে আসবে। কোনও গুণের জন্য সমাদৃত হবেন। কোনও হওয়া কাজে অযথা বিলম্ব হতে পারে। মানসিক উত্তেজনার বশে অশান্তির সৃষ্টি হতে পারে।

কুম্ভ: দিনটা আনন্দবর্ধক হলেও সাময়িক কোনও ঘটনায় মানসিক বিষণ্ণতা ও দুশ্চিন্তা দেখা দেবে। কর্মক্ষেত্র চলনসই। সামান্য আর্থিক উন্নতি হবে। মানসিক চঞ্চলতা বাড়বে। কোনও প্রচেষ্টায় অযথা বিলম্ব হবে। নিজগুণে প্রশংসিত হবেন। নিকট ভ্রমণ যোগ। নতুন কোনও দ্রব্য কেনাকাটা হবে।

মীন: কর্মক্ষেত্র থাকবে উৎসাহ ও উদ্দীপনাপূর্ণ। আর্থিক উন্নতি বজায় থাকবে। কোনও উৎসাহ ও কোনও গুণের জন্য সম্মানিত হবেন। বুদ্ধি দোষে অর্থ কিংবা দ্রব্যের অপচয় হতে পারে।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ