‘আমি ভগবান রামকে নয়, তাঁর বাবা দশরথকে সম্মান করি’, দু’বার বিবাহ প্রসঙ্গে কমল হাসান

ব্রাক্ষণ পরিবারে জন্মগ্রহণ করেও তিনি কেন দুটি বিবাহ করেছিলেন, এ নিয়েও অনেকের মধ্যে মতপার্থক্য রয়েছে। তাঁর চরিত্র নিয়েও রয়েছে বিতর্ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: কমল হাসান, তেলুগু, তামিল ও হিন্দি ইন্ডাস্ট্রির একজন আইকনিক নাম। বলিউডেও তাঁর অবাধ বিচরণ। তাঁর মেয়ে শ্রুতি হাসানও বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেত্রী। অভিনেতার পাশাপাশি তিনি একজন দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্বও বটে! তবে যাই হোক না কেন, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আজীবন চর্চা চলছেই। কেননা কমল হাসান দুটি বিয়ে করেছেন। ব্রাক্ষণ পরিবারে জন্মগ্রহণ করেও তিনি কেন দুটি বিবাহ করেছিলেন, এ নিয়েও অনেকের মধ্যে মতপার্থক্য রয়েছে। তাঁর চরিত্র নিয়েও রয়েছে বিতর্ক।

যদিও এখন কোনও স্ত্রীর সঙ্গেই থাকেন না কমল হাসান। দ্বিতীয় স্ত্রী সারিকাকে অনেক আগেই ডিভোর্স দিয়েছেন তিনি। কিন্তু মেয়েদেরকে কখনই নিজের বাবার অধিকার থেকে বঞ্চিত করেননি কমল হাসান। বর্তমানে অভিনেতা তাঁর আসন্ন ছবি ‘থাগ লাইফ’ ​​মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি এই ছবির একটি প্রচারণামূলক অনুষ্ঠানে গিয়েই অভিনেতা তাঁর ব্যক্তিগত এবং দুই বিয়ের সম্পর্কে মুখ খুলেছেন। এই ছবিতে অভিনেতার সঙ্গে জুটি বেঁধেছেন তৃশা কৃষ্ণন। তাঁকে অনুষ্ঠানে বিয়ের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে অবিবাহিত জীবনেই তিনি ভাল আছেন। এরপর কমল হাসানকে তাঁর বিবাহের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করা হয়। অভিনেতার দ্বিতীয় স্ত্রী ছিলেন সারিকা, এবং প্রথম স্ত্রী ছিলেন ভানি গণপতি।

তিনি বলেন, “একবার এক সাংবাদিক আমাকে জিজ্ঞাসা করে ছিলেন যে, আমি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছি। তবুও কেন আমি দুবার বিয়ে করেছি? তখন আমি তাঁকে জিজ্ঞাসা করেছিলাম যে, বিয়ের সঙ্গে পরিবারের সুনামের কী সম্পর্ক?” তখন সাংবাদিক তাঁকে ভগবান রামের একমাত্র স্ত্রী থাকার উদাহরণ দিয়েছিলেন। বলেছিলেন ব্রাহ্মণ পরিবারের ছেলে মেয়েরা তো একটি বিয়েতে বিশ্বাসী। তখন কমল হাসান স্বঘোষিত নাস্তিক হিন্দু পৌরাণিক কাহিনীর উল্লেখ করে বলেছিলেন, ‘প্রথমত, আমি কোনও দেবতার কাছে প্রার্থনা করি না। তবে আমি রামের পথ অনুসরণ করি না। সম্ভবত আমি তাঁর পিতার (দশরথ) পথ অনুসরণ করি, যার তিন স্ত্রী ছিল। কৌশল্যা (ভগবান রামের মা), সুমিত্রা এবং কৈকেয়ী।’ প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মণি রত্নম পরিচালিত কমল হাসানের সর্বশেষ প্রকল্প, থাগ লাইফ, ৫ জুন মুক্তি পাবে।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪